Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মানব সভ্যতার সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি আমরা কি মহাবিশ্বে একা?” এই প্রশ্নকে ঘিরে ফের জোরালো আলোচনা শুরু হয়েছে মার্কিন সরকারের সাম্প্রতিক UFO বা UAP (Unidentified Anomalous Phenomena) সংক্রান্ত গোপন নথি প্রকাশের পর(US UFO)।
বিশাল ডিক্লাসিফায়েড আর্কাইভ প্রকাশ (US UFO)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুক্রবার পেন্টাগন এক বিশাল ডিক্লাসিফায়েড আর্কাইভ প্রকাশ করেছে। সেখানে রয়েছে ভিডিও, ছবি, সামরিক রিপোর্ট, FBI-র জিজ্ঞাসাবাদের নথি, স্টেট ডিপার্টমেন্টের কেবল এবং NASA-র ট্রান্সক্রিপ্ট। প্রকাশিত তথ্যগুলির সময়সীমা ১৯৪০-এর দশকের “ফ্লাইং ডিস্ক” রিপোর্ট থেকে শুরু করে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিস্তৃত।
নিশ্চিত ব্যাখ্যা এখনও মেলেনি
পেন্টাগন জানিয়েছে, এই নথিগুলি এমন সব ঘটনার সঙ্গে সম্পর্কিত যেখানে তদন্তকারীরা কোনও “চূড়ান্ত সিদ্ধান্তে” পৌঁছতে পারেননি। অর্থাৎ, প্রত্যক্ষদর্শীরা ঠিক কী দেখেছিলেন, তার নিশ্চিত ব্যাখ্যা এখনও মেলেনি।
আলাদা ওয়েবসাইট চালু
নতুন প্রকাশিত তথ্যগুলির জন্য প্রতিরক্ষা দফতর একটি আলাদা ওয়েবসাইটও চালু করেছে। রেট্রো সামরিক ডিজাইনে তৈরি ওই সাইটে সাদা-কালো আকাশযানের ছবি এবং টাইপরাইটার স্টাইলের লেখা ব্যবহার করা হয়েছে। পেন্টাগন আরও জানিয়েছে, পর্যায়ক্রমে আরও নথি প্রকাশ করা হবে।
নথি খতিয়ে দেখার আহ্বান
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মার্কিন সরকার এবার বাইরের গবেষক, বিজ্ঞানী এবং স্বাধীন বিশ্লেষকদেরও এই নথি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। ফলে UFO রহস্য নিয়ে দীর্ঘদিনের ষড়যন্ত্র তত্ত্ব এবং জল্পনা ফের নতুন গতি পেয়েছে।
সরাসরি উত্তর মেলেনি (US UFO)
তবে এই নথিগুলি কি সত্যিই প্রমাণ করছে যে ভিনগ্রহের প্রাণের অস্তিত্ব রয়েছে? আপাতত তার সরাসরি উত্তর মেলেনি। কিন্তু এত বছরের গোপন তথ্য সামনে আসায় বিশ্বজুড়ে কৌতূহল ও বিতর্ক তুঙ্গে উঠেছে।
আরও পড়ুন: Makhanlal BJP: মাখনলাল সরকারকে পায়ে হাত দিয়ে প্রণাম করে জড়িয়ে ধরলেন মোদি, কে এই মাখনলাল?
ট্রাম্পের পোস্ট (US UFO)
ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “আগের প্রশাসনগুলো এই বিষয়ে স্বচ্ছতা দেখায়নি। এখন মানুষ নিজেরাই সিদ্ধান্ত নিক আসলে কী ঘটছে!”মার্কিন সরকারের নতুন UFO নথি প্রকাশ, ভিনগ্রহে প্রাণের রহস্য কি এবার উন্মোচিত?



