Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থলপতি (Vijay Trisha Relationship) বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যেমন রাজনৈতিক উত্তেজনা ছিল, তেমনই নজর কেড়েছেন অভিনেত্রী তৃষা কৃষ্ণনও। দীর্ঘদিন ধরেই বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে। সেই আবহে শপথ অনুষ্ঠানে মাকে সঙ্গে নিয়ে তাঁর উপস্থিতি নতুন করে চর্চা উস্কে দিয়েছে।
অনন্য সাজে তৃষা (Vijay Trisha Relationship)
রবিবার হালকা আকাশি রঙের সিল্ক শাড়ি (Vijay Trisha Relationship), খোঁপায় ফুল আর মার্জিত সাজে অনুষ্ঠানে হাজির হন তৃষা। দর্শকাসনে বিজয়ের পরিবারের কাছাকাছি জায়গাতেই বসেছিলেন তিনি ও তাঁর মা। অনুষ্ঠানের সময় বিজয়কে শপথ নিতে দেখে তৃষার আবেগঘন মুহূর্তও ক্যামেরাবন্দি হয়। সেই ছবি দ্রুত ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে।
পরোক্ষ স্বীকৃতি
এরপর নিজের সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে লেখেন, “ভালবাসার ভাষা সবসময় সবচেয়ে জোরালো।” এই মন্তব্য ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। অনেকের মতে, সম্পর্কের গুঞ্জনে এ যেন পরোক্ষ স্বীকৃতি।
যদিও বিজয় বা তৃষা-কেউই এখনও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে শপথ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি এবং তাঁর আবেগঘন পোস্ট এখন দক্ষিণী বিনোদন জগতের অন্যতম আলোচিত বিষয়। উল্লেখযোগ্যভাবে, নির্বাচনের ফল ঘোষণার দিনই ছিল তৃষার জন্মদিন, আর সেই দিন তাঁকে মন্দিরেও দেখা গিয়েছিল।


