Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: হিরণ এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকার বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন বর্তমান স্ত্রী অনিন্দিতা এবং মেয়ে নিয়াশা(Hiron)। থানায় হিরণের বিরুদ্ধে বিস্ফোরক অনিন্দিতা। অভিনেতা তথা বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে মেয়েই বললেন, ‘You failed as a father and a husband!’
‘আইনি বিচ্ছেদ হয়নি’(Hiron)
মঙ্গলবারই বারাণসির ঘাটে ঋতিকা গিরির দ্বিতীয় বিয়ের ছবি সোশাল মিডিয়ায় আপলোড করেন হিরণ। সেই পোস্ট সামনে আসতেই হইহই পড়ে যায়। খবর পেতেই বর্তমান স্ত্রী অনিন্দিতা দাবি করেন তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। ফলে জল আরও ঘোলা হয়ে ওঠে।
বিয়ের যাবতীয় ছবি তুলে নেন হিরণ (Hiron)
এদিকে অনিন্দিতার এই পোস্টের পরই নিজের সোশাল মিডিয়া থেকে বিয়ের যাবতীয় ছবি তুলে নেন হিরণ। বাবা চুপ থাকায় মায়ের পাশেই এসে দাঁড়ান হিরণ-অনিন্দিতার কন্যা নিয়াসা। এবার তাঁকে নিয়ে আনন্দপুর থানায় পৌঁছে গেলেন অনিন্দিতা। অভিযোগ জানালেন সাংসদ স্বামী ও তাঁর তথাকথিত বিবাহিত স্ত্রী ঋতিকার বিরুদ্ধে।
প্রমাণ রয়েছে, দাবি অনিন্দিতার (Hiron)
হিরণের বিরুদ্ধে অভিযোগ তুলে তাঁর দা্বি হিরণ ও ঋতিকা যা বলছেন সবই ভিত্তিহীন। তাঁর দাবি ডিভোর্স সংক্রান্ত কোনও নথি তিনি পাননি। তিনি দাবি করেন হিরণের তাঁর সঙ্গে থাকার যাবতীয় প্রমাণ রয়েছে। আইনি পথেই যাবেন, জানালেন সংবাদমাধ্যমকে।
আরও পড়ুন: Ind vs NZ: ব্যাটে-বলে ভারতের আগ্রাসন, প্রথম ম্যাচে দাপুটে জয় ভারতের
কান্নায় ভেঙে পড়লেন নিয়াশা (Hiron)
বাবার কথা জিজ্ঞেস করলে কান্নায় ভেঙে পড়লেন নিয়াসা। বাবাকে বলেই দিলেন বাবা ও স্বামী হিসেবে তুমি ব্যর্থ। ঋতিকাকে থানার সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন সংসার করতে পারবে কিনা দেখে নেবো। অনিন্দিতার একাধিক অভিযোগ ঋতিকার বিরুদ্ধে।
সুইসাইডের হুমকি দিতেন ঋতিকা (Hiron)
হিরণকে সুইসাইড করার হুমকি দিতেন ঋতিকা। সেই হুমকির প্রমাণ মেয়ের ফোনে রয়েছে বলেও দাবি অনিন্দিতার। তাঁর দাবি তাঁদের একসঙ্যাগে কেনা ফ্বল্তীযাটের নথি থেকে শুরু করে ব্যাঙ্ককে বেড়াতে যাওয়ার ছবি সবই রয়েছে ফলে ঋতিকাকেই যাবতীয় দাবি প্রমাণ করতে হবে।



