Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে পাকিস্তানকে হারিয়ে WTC-তে খাতা খুলল বাংলাদেশ আর অন্যদিকে এই ম্যাচ চাপে পড়ল পাকিস্তান (Bangladesh)।
বাংলাদেশের বড় জয় (Bangladesh)
পাকিস্তানকে হারিয়ে দারুণ সাফল্য পেল বাংলাদেশ দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিল বাংলাদেশ। বড় ব্যবধানে জয় বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। সোমবার ১২ মে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দেয় বাংলাদেশ। পাকিস্তানের এই হারের পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা আরও কঠিন হল (Bangladesh)।
এই জয় বাংলাদেশের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য। বাংলাদেশের বোলার নাহিদ রানার দুরন্ত স্পেলের জোরে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে ১০৪ রানে জয় ছিনিয়ে নেয়। ২০২৪ সালের আগে বাংলাদেশ কোনও টেস্টে হারাতে পারেনি পাকিস্তানকে। কিন্তু এই নিয়ে পরপর তিনবার জয় পেল বাংলাদেশ। এই ম্যাচে নাহিদ রানা ৪০ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।
২৬৮ রান তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৬৩ রানে। ফাইনাল সেশনের আগে পাকিস্তানের হাতে ছিল ৭ উইকেট আর জয়ের জন্য দরকার ছিল ১৫২ রান কিন্তু সেই রানও তুলতে ব্যর্থ হন পাকিস্তান ব্যাটাররা। চাপের মুখে দলের হয়ে লড়াই করে ৬৬ রান করেন আব্দুল্লাহ ফাজাল। চতুর্থ উইকেটে সলমন আঘার সঙ্গে জুটি বেঁধে ৪৮ রানের পার্টনারশিপ গড়েন। সেই সময় পিচের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছিল ম্যাচ ড্র-এর দিকে এগোতে পারে। কিন্তু সেখান থেকেই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এই দুই ব্যাটার ফিরে যাওয়ার পর আর ম্যাচে ফেরা হল না পাক শিবিরের। অবশেষে ১৬৩ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস (Bangladesh)।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেন শান্ত। দুই ইনিংসেই তিনি দলকে ব্যাট হাতে নেতৃত্ব দেন। ম্যাচ সেরাও ঘোষণা করা হয়ে তাঁকে।

পাকিস্তানের এই হারের দিনেও নজর কেড়েছেন নোমান আলি। ৩৪ বছরে অভিষেক হওয়ার পর থেকে একের পর এক রেকর্ড ভাঙছেন তিনি। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড এখন তাঁর দখলে। বাংলাদেশের বিরুদ্ধে মঙ্গলবার তিনি আরেকটি রেকর্ড গড়লেন। বিশ্বের বয়স্ক ক্রিকেটার হিসেবে ১০০ উইকেটের মাইফলক ছুঁলেন তিনি। এই পাক স্পিনার এই নজির গড়েন যখন তখন তাঁর বয়স ৩৯ বছর ২১৭ দিন।
আরও পড়ুন: TN CM Vijay: তামিলনাড়ুতে ইতিহাস: নাটকীয় আস্থা ভোটে জিতে মুখ্যমন্ত্রী ‘থলপতি’ বিজয়
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ হেরে কিছুটা ধাক্কা খেল পাকিস্তান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও কিছুটা পিছিয়ে গেল পাক শিবির। এই মুহূর্তে তাদের পয়েন্ট ১২। তারা রয়েছে সাত নম্বরে। অন্যদিকে এই ম্যাচ জিতে কিছুটা এগিয়ে গেল টাইগাররা। বাংলাদেশের পয়েন্ট এখন ১৬। তারা রয়েছে ছয় নম্বরে (Bangladesh)।


