Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: তামিল সিনেমার সুপারস্টার ‘থলপতি’ বিজয় এখন আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। নাটকীয় আস্থা ভোটে জয় পেয়ে তাঁর দল তামিলাগা ভেট্রি কাঝাগম (TVK) ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘ ৬২ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে দিল(TN CM Vijay)।
বিজয়ের পক্ষে ১৪৪ ভোট (TN CM Vijay)
বুধবার বিধানসভায় হওয়া আস্থা ভোটে বিজয়ের পক্ষে পড়ে ১৪৪ ভোট। বিপক্ষে যায় ২২ ভোট, আর পাঁচজন নিরপেক্ষ থাকেন। ভোটের আগে ডিএমকে-র ৫৯ বিধায়ক ওয়াকআউট করেন। এআইএডিএমকের একাংশও দলীয় নির্দেশ অমান্য করে বিজয়কে সমর্থন দেয়।
‘হুইসেল’ ইতিহাস বদলে দিয়েছে
ফল ঘোষণার পর বিজয় বলেন, “আমাদের নির্বাচনী প্রতীক ‘হুইসেল’ ইতিহাস বদলে দিয়েছে। আমরা সংখ্যালঘু সরকার হলেও সংখ্যালঘুদের অধিকার রক্ষা করব।”
২৩৪টির মধ্যে ১০৮ আসনে জয়
৪ মে প্রকাশিত নির্বাচনী ফলাফলে TVK ২৩৪টির মধ্যে ১০৮টি আসন জেতে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা ১০ আসন পিছিয়ে ছিল। পরে কংগ্রেস, সিপিআই, সিপিএম, ভিডিসিকে, আইইউএমএল এবং টিটিভি দিনাকরণ শিবিরের সমর্থন পেয়ে বিজয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন।
এআইএডিএমকে শিবিরে ভাঙন
তবে সবচেয়ে বড় চমক আসে এআইএডিএমকে শিবিরে ভাঙন থেকে। দলনেতা এডাপ্পাডি কে পলানিস্বামীর নির্দেশ উপেক্ষা করে ২৪ জন এআইএডিএমকে বিধায়ক বিজয়ের পক্ষে ভোট দেন। আরও একজন ভোটদানে বিরত থাকেন। এতে দলের অভ্যন্তরীণ সংকট প্রকাশ্যে চলে আসে।
দল ভাঙার অভিযোগ অস্বীকার (TN CM Vijay)
বিদ্রোহী গোষ্ঠীর নেতা সিভি শানমুগম বলেন, টানা চার নির্বাচনী পরাজয়ের পর দলকে নতুন রাজনৈতিক বাস্তবতা বুঝতে হবে। যদিও তিনি দল ভাঙার অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন: PCOS Name Change: PCOS নয়, এখন PMOS: কেন বদলাল নারীদের এই পরিচিত রোগের নাম?
নতুন অধ্যায়ের সূচনা (TN CM Vijay)
জয়ললিতার মৃত্যুর পর থেকেই এআইএডিএমকে দুর্বল হয়ে পড়েছে। ২০১৯ লোকসভা, ২০২১ বিধানসভা এবং পরবর্তী নির্বাচনে পরাজয় দলকে সংকটে ফেলেছে। সেই পরিস্থিতিতে বিজয়ের উত্থান তামিল রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল।



