Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এখনও পর্যন্ত চলতি আইপিএল-এর একটি ম্যাচে খেলতে দেখা যায়নি ধোনিকে (MS Dhoni)।
মাহির প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ভক্তরা (MS Dhoni)
চলতি আইপিএল-এ দর্শকরা সাক্ষী থেকেছেন অনেক কিছুর। টানটান উত্তেজনায় ভরা ম্যাচ, বিরাট-রোহিতের বড় ইনিংস, বৈভবের দুরন্ত ব্যাটিং আবার পাল্লা দিয়ে কিছু বিতর্কিত মুহূর্ত। তবে সব কিছুর মধ্যে যেটা দেখতে পাননি সেটা হল হলুদ জার্সিতে এমএস ধোনিকে (MS Dhoni)।
জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং চেন্নাইয়ের উইকেটকিপার-ব্যাটার ধোনির ফিটনেস রহস্য যেন হার মানাবে ফেলুদা-ব্যোমকেশের গল্পকেও। চলতি আইপিএল শুরুর আগেই তিনি চোট পেয়েছিলেন। সেই সময় জানা যাচ্ছিল তাঁর মাঠে ফিরতে সপ্তাহ দুই সময় লাগবে কিন্তু সেসব এখন অতীত, আইপিএল-এর গ্রুপ পর্বের ম্যাচ শেষ ল্যাপে। ধোনির বিষয়ে এখনও স্পষ্ট করে কোনও আপডেট নেই দলের পক্ষ থেকে।
প্রথমে হাঁটু এবং পরে কাফ মাসেলের চোটে জর্জরিত মাহি। ১১টি ম্যাচের মধ্যে একটি ম্যাচেও নামতে পারেননি তিনি। প্রথম দিকে ভাল না করলেও পরে ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই। প্লে-অফের লড়াইও বেশ জমে উঠেছে আর এখন থেকেই ধোনির ফেরার জল্পনা আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে। বেশ কয়েকদিন আগে রবিচন্দ্রন অশ্বিন এমনই ইঙ্গিত দিয়েছিলেন।

১২ মে চেন্নাই দলের সিইও কাশি বিশ্বনাথন ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটকে জানিয়েছিলেন যে ১৫ মে LSG-র বিরুদ্ধে ম্যাচের তাঁকে ধোনির জন্য লখনউগামী বিমানের টিকিট বুক করা হয়েছে। তবে তিনি খেলবেন কিনা সেই বিষয়ে কিছু নিশ্চিত করে জানানো হয়নি (MS Dhoni)।
এর আগেও ধোনিকে দলের সঙ্গে যেতে এবং অনুশীলনে অংশ নিতে দেখা গিয়েছিল। অনুশীলনে তিনি দীর্ঘক্ষণ ব্যাটিং এবং উইকেটকিপিং অনুশীলনও করেছিলেন। সেই ম্যাচেই তাঁর নামার সম্ভাবনা ছিল বলে ভেবেছিলেন ভক্তরা কিন্তু সেটা হয়নি। এমনকি তিনি নজর এড়িয়ে যেতে দলের সঙ্গে ডাগআউটেও ছিলেন না।
আরও পড়ুন: Sujata Mondal : তৃণমূল ছাড়লেন সুজাতা! এবার কি বিজেপিতে ফেরার জল্পনা
তবে ধোনির অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটাররা দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সুযোগ কাজে লাগিয়ে নজর কেড়েছেন উরভিল প্যাটেল, কার্তিক শর্মা এবং প্রাশান্ত বীররা। অন্যদিকে সঞ্জু স্যামসনও রয়েছেন দুরন্ত ফর্মে। সুতরাং ধোনি ফিরলে কার জায়গায় খেলানো হবে সেটা এখন সবথেকে কঠিন প্রশ্ন। সেক্ষত্রে দলের উইনিং কম্বিনেশন ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে।
তবে যেহেতু ব্রেভিস সেই মত পারফর্ম করতে পারছেন না সেক্ষত্রে তাঁর জায়গায় ধোনি খেলতে পারেন আর তাতে অজি পেসার বাঁহাতি পেসার স্পেন্সার জনসনকে খেলানোর সুযোগ পাবে চেন্নাই। এখন সবটাই নির্ভর করছে ধোনি ফিরবেন কিনা তার উপর (MS Dhoni)।


