Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় নতুন স্বাস্থ্য ট্রেন্ড এখন এক চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর আধা লেবুর রস(Olive Oil Shot)। কেউ সকালে খালি পেটে, কেউ আবার রাতে ঘুমের আগে এটি পান করছেন। দাবি ত্বক উজ্জ্বল হবে, হজম ভালো হবে, ঘুম বাড়বে, এমনকি শরীর ‘ডিটক্স’ও হবে।
উপকারিতা কতটা সত্যি? (Olive Oil Shot)
বিশেষজ্ঞরা বলছেন, আলাদা ভাবে দুটি উপাদানই স্বাস্থ্যকর। অলিভ অয়েলে রয়েছে মনোআনস্যাচুরেটেড ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল, যা হৃদ্রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গেছে, এটি প্রদাহ কমানো এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সহায়ক। অন্যদিকে লেবুর রসে আছে ভিটামিন সি ও উদ্ভিজ্জ অ্যান্টিঅক্সিডেন্ট। কিছু গবেষণায় নিয়মিত লেবুর রস খাওয়ার সঙ্গে রক্তচাপ কমার সম্পর্কও দেখা গেছে।
কিন্তু ‘শট’ ফরম্যাটে সমস্যা কোথায়?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অলিভ অয়েল-লেবু একসঙ্গে শট হিসেবে খাওয়ার বিশেষ বৈজ্ঞানিক প্রমাণ নেই। “লিভার ডিটক্স” দাবিকেও বাড়াবাড়ি বলা হচ্ছে, কারণ শরীরের লিভার নিজেই স্বাভাবিকভাবে এই কাজ করে। ঘুম ভালো হওয়ার দাবিও খুব শক্ত ভিত্তির নয়। অলিভ অয়েলে সামান্য মেলাটোনিন থাকলেও তা ঘুমে বড় প্রভাব ফেলার মতো নয়।
সালাদে খাওয়াই কি বেশি উপকারী? (Olive Oil Shot)
পুষ্টিবিদদের মতে, সালাদ বা সবজির সঙ্গে অলিভ অয়েল ও লেবু খেলে বেশি উপকার মিলতে পারে। অলিভ অয়েলের ফ্যাট শরীরে টমেটো বা শাকসবজির উপকারী উপাদান শোষণে সাহায্য করে, আর লেবুর ভিটামিন সি উদ্ভিজ্জ আয়রন শোষণ বাড়ায়।
কারা সতর্ক থাকবেন? (Olive Oil Shot)
গলব্লাডারের সমস্যা, ক্রোনস ডিজিজ বা রক্ত পাতলা করার ওষুধ খাওয়া ব্যক্তিদের সতর্ক থাকা উচিত। সব মিলিয়ে, অলিভ অয়েল-লেবুর শট ক্ষতিকর নয়, তবে এটিকে ‘ম্যাজিক ড্রিঙ্ক’ ভাবারও কারণ নেই।



