Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার দুপুরে শামসেরগঞ্জের রতনপুর এলাকায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে (Samserganj)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রতনপুরের সেনকো গোল্ডের শোরুমে আচমকাই হানা দেয় ৬ জনের এক দুষ্কৃতী দল। প্রত্যেকেই সাদা পোশাকে ছিল এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শীদের দাবি (Samserganj)
একটি সাদা রঙের টিভিএস অ্যাপাচি মোটরসাইকেলে করে দুষ্কৃতীরা শোরুমের সামনে আসে। এরপর মুহূর্তের মধ্যেই বন্দুক দেখিয়ে শোরুমের কর্মীদের আতঙ্কিত করে ফেলে। তারপর শোরুম থেকে বিপুল পরিমাণ সোনার গয়না লুট করে চম্পট দেয় তারা। বলা যেতে পারে ঠিক যেন সিনেমাকে হার মানাবে।
শামসেরগঞ্জ থানা (Samserganj)
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসেরগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। শোরুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি আশেপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন: Mamata Banerjee: প্রথমে পদত্যাগে নারাজ, এখনও সোশ্যাল মিডিয়ায় ‘মুখ্যমন্ত্রী’ মমতা!
দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি
তবে ঠিক কত পরিমাণ সোনার গয়না লুট হয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শামসেরগঞ্জে দুঃসাহসিক সোনার দোকানে ডাকাতি, দিনদুপুরে বন্দুক দেখিয়ে লুট সেনকো গোল্ডে



