Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুরুলিয়া, অমিত কুমার মাহাতো: পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (Child Death) এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই ওই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিককে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।
পরিবারের দাবি (Child Death)
পরিবারের দাবি, পুঞ্চা থানার অন্তর্গত বাগদা হাতিহাড় (Child Death) গ্রামের অসুস্থ শিশুটিকে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথমে চিকিৎসা শুরু হলেও পরে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, বারবার অনুরোধ করা সত্ত্বেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তৎপর হননি। শেষ পর্যন্ত রাতেই শিশুটির মৃত্যু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা
শনিবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের বাইরে জড়ো হন এলাকার বহু মানুষ। বিক্ষোভকারীরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেন। এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় খবর দেওয়া হয় পুলিশকে। পরে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় হাসপাতাল চত্বরে। নিরাপত্তা জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রশাসন।
আরও পড়ুন: Asansol News: আসানসোলে পুলিশ ফাঁড়িতে হামলা! উত্তপ্ত এলাকা
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুমৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।


