Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের (Asansol News) জাহাঙ্গীর মহল্লা এলাকা। অভিযোগ, আসানসোল উত্তর থানার অধীন জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে আচমকাই হামলা চালায় একদল দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, রাতের অন্ধকারে হঠাৎই কয়েকজন যুবক ফাঁড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই শুরু হয় ভাঙচুর। ফাঁড়ির কাচ, আসবাবপত্র এবং অন্যান্য সরকারি সামগ্রী লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ।
পুলিশকে ইট-পাটকেল (Asansol News)
শুধু ভাঙচুরই নয়, কর্তব্যরত পুলিশকর্মীদের লক্ষ্য (Asansol News) করেও ইট-পাটকেল ছোড়া হয় বলে জানা গিয়েছে। ঘটনার জেরে মুহূর্তের মধ্যে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তৎপরতা।
কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ (Asansol News)
স্থানীয় সূত্রে দাবি, দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জও করে। যদিও এই নিয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত বিস্তারিত বিবৃতি মেলেনি। ঘটনার পর গোটা এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। রাতভর চলে টহলদারি।
আরও পড়ুন: Swapna Barman: তৃণমূল প্রার্থী স্বপ্নার বাড়িতে আগুন, ‘আগে জানলে আসতাম না’: গলায় আফসোসের সুর!
কী কারণে এই হামলা, কারা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। ঘটনার জেরে এলাকায় এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে।


