Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার বৃদ্ধি আশা জাগিয়েছিল শুক্রবারের ট্রেডিং সেশনে কিন্তু শেষবেলায় পতনের কবলে তলিয়ে গেল দুই বেঞ্চমার্ক ইনডেক্স (Sensex and Nifty50)।
পতনের কবলে দুই ইনডেক্স (Sensex and Nifty50)
বৃহস্পতিবার বাজারের উল্লেখযোগ্য বৃদ্ধি হওয়ার পর শুক্রবার আশা জেগেছিল যে বৃদ্ধির ধারা বজায় থাকবে শুক্রবারের ট্রেডিং সেশনেও। তবে শুক্রবার সেই সেই ধারা বজায় থাকল না। শেষ ট্রেডিং সেশনের শেষ পর্যন্ত স্থায়ী হল না। মার্কেট ক্লোজ হওয়ার আগে থেকেই পয়েন্ট কমতে শুরু করে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। দুই ইনডেক্স এই দিন কমেছে ০.২০ শতাংশ প্রায়। বৃহস্পতিবারের বৃদ্ধির আশা বাড়লেও সেই আশায় জল পড়ল শুক্রবার (Sensex and Nifty50)।
সুরোবারের ট্রেডিং সেশনে নিফটি৫০ কমেছে ৪৬ পয়েন্ট বা ০.১৯ শতাংশ। এর জেরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এই ইনডেক্স রয়েছে ২৩,৬৪৩ পয়েন্ট। অন্যদিকে বম্বে স্টক ইনডেক্সের সূচক রয়েছে ১৬১ পয়েন্ট বা ০.২২১ শতাংশ। এর জেরে এই সূচক রয়েছে ৭৫,২৩৮ পয়েন্ট।
এই দিনের ট্রেডিং সেশনে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি পতন হয়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সের। মিড ক্যাপ কমেছে ০.৪৮ শতাংশ এবং স্মল ক্যাপ ইনডেক্স কমেছে ০.৩৭ শতাংশ (Sensex and Nifty50)।

সেক্টরাল ইনডেক্সের মধ্যেও মিক্সিড পারফরম্যান্স দেখা গিয়েছে। নিফটি-তে বৃদ্ধি হয়েছে মিডিয়া, আইটি, এফএমসিজি, ফার্মা, ট্যুরিজম, অটো-র মতো ইনডেক্সের। শেষ ট্রেডিং সেশনে ডাউন রয়েছে মেটাল, ডিফেন্স, ব্যাঙ্ক, অয়েল অ্যান্ড গ্যাস, রিয়েলটি, এনার্জি, ফিনানশিয়াল সার্ভিসের মতো একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্স।
শেষ ট্রেডিং সেশনের দিন সকাল থেকে পজিটিভ থাকলেও শেষবেলায় এসে চাপ বাড়তে থাকে বাজারের। ভাল শুরু করেও এই পতনের পিছনে কয়েকটি কারণকে দায়ী করেছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন: Child Death: চিকিৎসায় গাফিলতি! শিশু মৃত্যুর অভিযোগে উত্তাল পুঞ্চা
এই দিন মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দর ৯৬-এর গণ্ডি পার করেছে আর সেটা প্রথমবার। ডলারের সাপেক্ষে এই তলানিতে দর ঠেকার প্রভাবে নেতিবাচক হয়েছে স্টক মার্কেট। এর ফলে হতাশা তৈরি হয়েছে লগ্নিকারীদের মধ্যে।
আন্তর্জাতি বাজারে ফের জ্বালানির দর বেড়েছে আর তার প্রভাবে এই পতন। ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১০৯ ডলার ছাড়িয়েছে। যা শেষ দিনের তুলনায় প্রায় ৩ শতাংশ বেড়েছে। এর পাশাপাশি বিদেশি লগ্নি বেরিয়ে যাওয়ার ধারা অব্যাহত রয়েছে। এই সব কারণের ফলে স্টক মার্কেটে এই পতন (Sensex and Nifty50)।


