Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দুপুর ১২টার আগে নিফটি আইটি প্রায় ২ শতাংশ পতন হয়েছে (Tech Stock)।
আইটি সেক্টরে ফের ধস (Tech Stock)
বিশ্বের প্রযুক্তি সংস্থার শেয়ারে দেখা গেছে বিক্রির চাপ। আর এর প্রভাব দেখা গেছে ভারতের শেয়ার বাজারে। গত সপ্তাহে বৃহস্পতিবার আইটি সংস্থাগুলির শেয়ারে ব্যাপক পতন দেখা গেছিল। এই সপ্তাহেও সেই একই ধারা দেখা গেল দালাল স্ট্রিটে। ইনফোসিস, টাটা, উইপ্রো, এইচসিএল টেক, এবং টেক মাহিন্দ্রা সহ একাধিক সংস্থার শেয়ারের দরে ৩ শতাংশ পর্যন্ত পতন হয়েছিল (Tech Stock)।
সকালের ট্রেডিং সেশন শুরু শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আইটি শেয়ারে ধাক্কা লাগে। ভারতের আইটি সেক্টরে ধাক্কা লাগার পিছনে রয়েছে আমেরিকার টেক সেক্টরের ধাক্কা। তবে ভারতের বাজারে সবথেকে বেশি ধাক্কা খেয়েছে Infosys। সকাল সাড়ে ১১টা নাগাদ প্রায় ৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ১০৩৫ টাকার কাছাকাছি। এছাড়াও পতন দেখা গেছে TCS, Wipro-র স্টকেও। দুপুর ১২-টার আগে নিফটি আইটি প্রায় পড়েছে ২ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, Nasdaq-এ প্রফিট বুকিংয়ের কারণে একাধিক বড় টেক স্টকে এই ব্যাপক পতন দেখা গিয়েছে। Alphabet পড়েছে ৫ শতাংশ। Meta, Amazon Microsoft-এর স্টকেও বড় রকমের পতন দেখা গেছে। এর আগে Accenture-এ তরফে রেভিনিউ গ্রোথ কমিয়ে দেওয়া হয়েছিল। তার জেরে ধাক্কা লেগেছে গোটা আইটি সেক্টরে।
আরও পড়ুন: Bengal T20: বেঙ্গল টি-২০ লিগে মেয়েদের ফাইনালে চ্যাম্পিয়ন হাওড়া
AI-কে কেন্দ্র করে প্রযুক্তি সেক্টরে দ্রুত বদল ঘটে চলেছে বলেই মনে করছেন অনেকে। এছাড়াও এই একই ইঙ্গিত দিয়েছে একাধিক আইটি সংস্থা। এরপর থেকেই আইটি স্টকে এই রক্তপতন। বড় বড় আইটি সংস্থা এবং বৃহৎ সংস্থাগুলি তাদের আইটি খাতে খরচ কমাতে পারে এই আশঙ্কায় লগ্নিকারীরা আইটি সংস্থা থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন আর এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। এর ফলে গোটা আইটি সেক্টরে চাপ তৈরি হয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দিন আন্তর্জাতিক বাজারের গতিবিধি এবং আমেরিকার আইটি সংস্থাগুলির পারফরম্যান্সের উপর নির্ভর করছে ভারতের আইটি সেক্টরের ভবিষ্যৎ (Tech Stock)।


