Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
প্রতিবেদন: ত্রয়ণ চক্রবর্ত্তী, কে টিভি বাংলা ডিজিটাল: বুলডোজার নীতিতে আদালতে স্থগিতাদেশ। বিজেপিতে বিতর্ক। প্রশ্ন উঠেছে , এত বড় দলের আইনজীবী সেল কি করছিল ? ঘটনায় ক্ষুব্ধ আরএসএস(Bulldozer Court)।
রাজ্যে অ্যাডভোকেট জেনারেল নেই (Bulldozer Court)
এই মুহূর্তে রাজ্যে অ্যাডভোকেট জেনারেল নেই। হঠাৎ বেআইনি বাড়ি ভাঙতে বুলডোজার পাঠিয়ে দিয়েছে সরকার । কোনওরকম সময় না দিয়ে তা কার্যকর শুরু হয়েছে । প্রতিবাদে সিপিআইএম বিকাশ ভট্টাচার্যকে আদালতে এর বিরুদ্ধে মামলা করতে বলে। কার্যত বিনা বাধায় আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসে সিপিআইএম।
বিজেপিতে সমালোচনা শুরু (Bulldozer Court)
সরকারের এই হেরে যাওয়ায় বিজেপিতে সমালোচনা শুরু হয়। রাজ্য সভাপতি কাছে এই নিয়ে প্রশ্ন করে দলের কোনও কোনও আইনজীবী । তিনি কোন উত্তর দিতে পারেন নি । সূত্রের খবর, সুনীল বনশল এই নিয়ে রাজ্য সভাপতির মতামত জানতে চান। কিন্তু সেখানেও আইনমন্ত্রী তৈরি না হওয়ায় কোন সিদ্ধান্ত হয়নি। ফলে সরকার শুরুতেই আদালতে ধাক্কা খায়।
আরও পড়ুন: Professor Arrest: প্রশ্ন ফাঁসের টোপ, ছাত্রীকে ‘ডার্লিং’ সম্বোধন! পুলিশের জালে অধ্যাপক
আইনজীবী সেলের দৈন্যদশা (Bulldozer Court)
পরিকাঠামোয় ঘাটতি , দলের আইনজীবী সেলের দৈন্যদশা এবং অহেতুক সরকারি তাড়াহুড়োকে ঘটনার জন্য দায়ী করা হয়েছে বলে জানা যাচ্ছে বলে সুত্রে প্রকাশিত।



