Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ‘বিকশিত ভারত ২০৪৭’-এর দীর্ঘমেয়াদি উন্নয়ন ও উদ্ভাবনের ভাবনাকে সামনে রেখে কলকাতার ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজে আয়োজিত হল দু’দিনের বিশেষ আন্তর্জাতিক সেমিনার এবং ক্যারিয়ার কাউন্সেলিং কর্মসূচি। শুক্রবার ও শনিবার অনুষ্ঠানে (Viksit Bharat 2047) অংশগ্রহণ করেন বিভিন্ন কলেজের সাড়ে চারশোরও বেশি শিক্ষার্থী, গবেষক, শিক্ষাবিদ এবং শিল্পক্ষেত্রের পেশাদারেরা।
দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্য ‘বিকশিত ভারত ২০৪৭’-এর (Viksit Bharat 2047)
কলেজের (Scottish Church College) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ, ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া এবং ইনোভেশন সেলের যৌথ ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়। অধ্যক্ষ ড. মধুমঞ্জরি মণ্ডল, উপাধ্যক্ষ ড. সুপ্রতিম দাস এবং বিভাগীয় প্রধান ড. সিএমএ বিভাষ আচার্যের প্রত্যক্ষ নেতৃত্বে এই কর্মসূচিতে ১০টি বিভিন্ন কলেজের প্রায় ৪৩৫ জন শিক্ষার্থী অংশ নেন।
আরও পড়ুন: Jagadish Basunia: পুজোর আগেই কি বিজেপির পতাকা হাতে জগদীশচন্দ্র!
প্রথম দিন (কেরিয়ার কাউন্সেলিং): প্রথম দিনের মূল বিষয় ছিল শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথনির্দেশনা। মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার সচিব সিএমএ ড. ডি. পি. নন্দী। প্রবীণ পেশাজীবীরা শিক্ষার্থীদের সঙ্গে উচ্চশিক্ষা, সঠিক পেশা নির্বাচন এবং করপোরেট বিশ্বের নানা দিক নিয়ে আলোচনা করেন।

দ্বিতীয় দিন (আন্তর্জাতিক সেমিনার): দ্বিতীয় দিনে ‘বিকশিত ভারত ২০৪৭: মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ফর ইনোভেশন, সাসটেনেবিলিটি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেcareer counselling Kolkataন্ট’ শীর্ষক সেমিনার (Viksit Bharat 2047) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার সভাপতি সিএমএ চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়।
স্বপ্নপূরণের প্রধান শক্তি তরুণরাই
এই সেমিনারে দেশ-বিদেশের গবেষকেরা তাঁদের মতামত পেশ করেন। জাপানের ওতারু ইউনিভার্সিটি অফ কমার্সের অধ্যাপক তোমোহিকো কোবায়াশি, বাংলাদেশের ইসলামিক ইউনিভার্সিটির অধ্যাপক আরবিন্দ সাহা এবং কলকাতা ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপকেরা আন্তর্জাতিক প্রেক্ষাপটে উদ্ভাবনী উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মসূচির অন্যতম মূল আকর্ষণ ছিল গবেষণাপত্র উপস্থাপন। মোট চারটি আলাদা ট্র্যাকে ২৫টি আন্তর্জাতিক মানের গবেষণাপত্র পেশ করা হয়, যেখানে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের পথ খোঁজার চেষ্টা করা হয়েছে। কলেজের অধ্যক্ষ ড. মধুমঞ্জরি মণ্ডল জানান, ‘বিকশিত ভারত ২০৪৭’-এর (Viksit Bharat 2047) স্বপ্নপূরণে তরুণেরাই প্রধান শক্তি। এই ধরনের আন্তর্জাতিক চর্চা ও কেরিয়ার গাইডেন্সের যৌথ মঞ্চ শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত করবে।


