Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের প্রথম দিনেই মেট্রো বিভ্রাটের জেরে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ (Rabindra Sarobar)। আজ বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ডাউন লাইনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনার পরপরই লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধারকাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ।

বর্তমান পরিষেবা পরিস্থিতি (Rabindra Sarobar)
পুরো পথে ট্রেন চলাচল বন্ধ না রেখে যাত্রীদের সুবিধার্থে মেট্রো কর্তৃপক্ষ বর্তমানে ‘ট্রাঙ্কেটেড সার্ভিস’ বা আংশিক পথে ট্রেন চালাচ্ছে। বর্তমানে মেট্রো চলছে: ১. শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত। ২. ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। অর্থাৎ, আপাতত মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে ময়দান পর্যন্ত পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: Derby 2026: আইএসএল ভাগ্য নির্ধারণের ডার্বি! উন্মাদনায় ফুটছে বাংলা

উদ্ধারকাজ চলছে (Rabindra Sarobar)
মেট্রো সূত্রে খবর, ঘটনার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারী দল এবং পুলিশ। লাইনে পাওয়ার ব্লক নিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করে পুরো পথে মেট্রো চালানোর চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে। বিকেলের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনার ফলে অফিসফেরত যাত্রীদের ভিড়ে স্টেশনগুলিতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অনেক যাত্রীকেই বিকল্প হিসেবে বাস বা অটো ধরতে দেখা যাচ্ছে।



