Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা মানেই হলুদ ট্যাক্সি (Metro vs Taxi)। এক সময় এই পরিচিত দৃশ্য শহরের অলিগলি থেকে রাজপথ পর্যন্ত ছিল সর্বত্র। কিন্তু এখন সময় বদলেছে। শহরে মেট্রোর বিস্তার এবং অ্যাপ ক্যাবের জনপ্রিয়তার কারণে সেই ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি আজ প্রান্তিক অবস্থায় পৌঁছেছে।
হলুদ ট্যাক্সিই ছিল ভরসা (Metro vs Taxi)
হাওড়া, শিয়ালদহ এবং বিমানবন্দর-এই তিন গুরুত্বপূর্ণ টার্মিনালে কখনও (Metro vs Taxi) হলুদ ট্যাক্সিই ছিল ভরসা। দূরপাল্লার ট্রেন বা ফ্লাইট থেকে নামা যাত্রীরা প্রিপেড স্ট্যান্ড বা বুথ থেকে এই ট্যাক্সি ধরেই গন্তব্যে রওনা দিতেন। কিন্তু মেট্রো এখন এই রুটগুলিও দখলে নিয়েছে। শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মেট্রোয় যাতায়াত যেমন সস্তা, তেমনি আরামদায়কও। ফলে যাত্রীদের একটা বড় অংশ হলুদ ট্যাক্সির বদলে বেছে নিচ্ছেন মেট্রো বা অ্যাপ ক্যাব।
ট্যাক্সি চালকদের অভিযোগ (Metro vs Taxi)
ট্যাক্সি চালকদের অভিযোগ, অ্যাপ ক্যাব আসার পর থেকেই যাত্রী কমতে শুরু (Metro vs Taxi) করে। আগে শহরে প্রায় প্রতিটি মোড়ে হলুদ ট্যাক্সির দেখা মিলত, এখন রাস্তায় বেরোচ্ছে মেরেকেটে চার হাজার মতো। ডিসেম্বরের মধ্যে আরও দেড় হাজার ট্যাক্সি বসে যাবে ১৫ বছর মেয়াদ ফুরনোর কারণে। চালকরা বলছেন, আগে দিনশেষে তেল, ভাড়া মিটিয়ে অন্তত ৫০০-৬০০ টাকা হাতে থাকত। এখন তা প্রায় অর্ধেক, কখনও আরও কম। ফলে সংসার চালানোই কঠিন হয়ে পড়ছে।
মেট্রোতে যাতায়াত এখন অনেক সহজ
অন্যদিকে, যাত্রীদের একাংশ মনে করছেন, মেট্রোতে যাতায়াত এখন অনেক সহজ, দ্রুত এবং সাশ্রয়ী। শহরতলি থেকে শহরের কেন্দ্র পর্যন্ত জ্যাম ছাড়াই পৌঁছে যাওয়া যায়। এসি-র আরামে ভ্রমণের অভিজ্ঞতাও অনেক ভালো। সেই তুলনায় অনেক হলুদ ট্যাক্সির অবস্থা জরাজীর্ণ-ছেঁড়া সিট, ভাঙা জানালা, এসি নেই, অনেক সময় মিটারে যেতেও অস্বীকার করে চালকেরা। ফলে মানুষ বিকল্প খুঁজেছে এবং তাতে পিছিয়ে পড়েছে এই ঐতিহ্যবাহী যান।
আরও পড়ুন: Alia Bhatt: গোপনীয়তার প্রতি সম্মান নেই, রেগে লাল আলিয়া!
ট্যাক্সি সংগঠনগুলিও স্বীকার করছে, অবস্থা সঙ্কটজনক। পশ্চিমবঙ্গ ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটির আহ্বায়ক নওয়াল কিশোর শ্রীবাস্তব জানিয়েছেন, চালকদের বিকল্প জীবিকার ব্যবস্থা করার আবেদন জানানো হবে সরকারের কাছে। তিনি মনে করেন, মেট্রোর দাপটে যাত্রী হারিয়ে ফেলা এই পেশার লোকজনকে পুনর্বাসনের ব্যবস্থা করা এখন জরুরি।

এক সময়ের শহরের আইকনিক এই হলুদ ট্যাক্সি কি তবে কেবল স্মৃতিতেই রয়ে যাবে? উত্তর সময়ই দেবে। তবে বাস্তব বলছে, টিকে থাকতে না পারলে হয়তো কলকাতার রাস্তায় শিগগিরই হারিয়ে যাবে এক টুকরো ইতিহাস।


