Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার অন্দরে জমে থাকা ক্ষোভ (Rudranil With Technicians), অভিমান আর দীর্ঘদিনের নানা অভিযোগকে সামনে রেখেই বুধবার টেকনিশিয়ান স্টুডিয়োয় গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বিভিন্ন গিল্ডের সদস্য, কলাকুশলী, পরিচালক ও প্রযোজকেরা। মোট ২৬টি গিল্ডের প্রতিনিধিরা নিজেদের সমস্যা তুলে ধরেন তাঁর সামনে। বৈঠকে হাজির ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী-সহ আরও অনেকে।
মতের অমিল হলেই কাজ হারানোর অভিযোগ! (Rudranil With Technicians)
বৈঠকে কলাকুশলীদের একাংশ অভিযোগ (Rudranil With Technicians) করেন, দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে ভয়, চাপ ও পক্ষপাতিত্বের পরিবেশ তৈরি হয়েছিল। কাজ পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ছিল না বলেও অভিযোগ ওঠে। অনেকেই দাবি করেন, রাজনৈতিক মত না মিললে কাজ হারানো থেকে শুরু করে হুমকির মুখেও পড়তে হয়েছে তাঁদের। রুদ্রনীল আশ্বাস দেন, সমস্ত অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র কাছে পৌঁছে দেওয়া হবে।
আরও পড়ুন: Parambrata Chatterjee: সন্তানের মুখের দিকে তাকিয়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছি: পরমব্রত
বৈঠকের বার্তা
নতুন সরকারের লক্ষ্য, টলিউডকে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত করে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনা-এমন বার্তাই উঠে আসে বৈঠকে। কলাকুশলীদের দাবি, সবাই যেন যোগ্যতা অনুযায়ী কাজ পান এবং কোনও প্রকার গায়ের জোর বা চাপিয়ে দেওয়ার সংস্কৃতি আর না থাকে। ভবিষ্যতে ফেডারেশন ও গিল্ডগুলিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করার কথাও উঠে আসে আলোচনায়।


