Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শৈশব পেরিয়ে কৈশোরে পা দেওয়ার আগেই অনেক (Early Menstruation) শিশুর শরীরে দেখা যাচ্ছে বয়ঃসন্ধির লক্ষণ। কোথাও স্তনের বিকাশ, কোথাও আবার শুরু হয়ে যাচ্ছে ঋতুস্রাব। চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, ভারতে শিশুদের মধ্যে অকাল বয়ঃসন্ধি বা ‘প্রিকোশাস পাবার্টি’র ঘটনা বাড়ছে। বিশেষ করে মেয়েদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে।
ছয় বছরে ঋতুস্রাব! (Early Menstruation)
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম ভারতের (Early Menstruation) সাতারা জেলার এক ছয় বছরের শিশুর শরীরে দ্রুত পরিবর্তন দেখা যায়। শারীরিক গঠনের পাশাপাশি তার আচরণেও পরিবর্তন লক্ষ্য করেন মা। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর পরীক্ষায় বয়ঃসন্ধির একাধিক লক্ষণ ধরা পড়ে। দিল্লির আর এক শিশুর ক্ষেত্রেও মাত্র ছয় বছর বয়সে ঋতুস্রাব শুরু হওয়ার ঘটনা সামনে এসেছে।
কেন এই পরিণতি? (Early Menstruation)
চিকিৎসকদের মতে, মেয়েদের আট বছর এবং ছেলেদের নয় বছর বয়সের আগে বয়ঃসন্ধির লক্ষণ দেখা দিলে তাকে অকাল বয়ঃসন্ধি বলা হয়। এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। শিশুদের অতিরিক্ত ওজন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, শারীরিক পরিশ্রমের অভাব এবং পরিবেশগত কিছু উপাদান সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে নির্দিষ্ট কোনও একটি কারণকে দায়ী করার মতো নিশ্চিত প্রমাণ নেই।
আরও পড়ুন: Ajker Horoscope: চার রাশির জীবনে আসছে বড় সুযোগ! শনিবারের দিনটি কেমন কাটবে?
বিশেষজ্ঞদের আরও পর্যবেক্ষণ, বয়ঃসন্ধির প্রথম লক্ষণ দেখা দেওয়ার পর ঋতুস্রাব শুরু হওয়ার ব্যবধানও কিছু ক্ষেত্রে কমছে। এর ফলে শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক চাপেও পড়ছে শিশুরা। সমবয়সীদের কটাক্ষ, অস্বস্তি এবং পরিস্থিতি বুঝতে না পারার কারণে তাদের আত্মবিশ্বাসেও প্রভাব পড়তে পারে।


