Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ঐশ্বর্য রাই বচ্চনের উপস্থিতি এখন প্রায় এক ঐতিহ্য। টানা ২৪ বছর ধরে ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে কান মাতিয়ে চলেছেন তিনি(Aishwarya Cannes)। ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে তাঁর উপস্থিতি আবারও নজর কাড়ল এবার ‘লুমিনারা’ নামের এক অসাধারণ গাউনে, যা তৈরি করতে লেগেছে ১,৫০০ ঘণ্টারও বেশি সময়।
দেবদাসে শুরু ঐশ্বর্যর কান যাত্রা (Aishwarya Cannes)
ঐশ্বর্যর কান-যাত্রা শুরু ২০০২ সালে, সঞ্জয় লীলা বনশালির দেবদাস ছবির প্রিমিয়ারের মাধ্যমে। সে সময় তিনি পরেছিলেন নীতা লুল্লার ডিজাইন করা সর্ষে-হলুদ কাঞ্জিভরম শাড়ি, সঙ্গে ভারী সোনার গয়না ও ঝুমকা। ইউরোপীয় অনুষ্ঠানে যেখানে ভারতীয় অভিনেত্রীদের পশ্চিমা পোশাক পরার চাপ থাকত, সেখানে ঐশ্বরিয়ার এই উপস্থিতি ছিল সাহসী ও আলাদা। ব্রিটিশ ভোগকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া ভাট একে “সবচেয়ে আইকনিক কান লুক” বলে উল্লেখ করেছেন।

কান জুরি সদস্য ঐশ্বর্য
২০০৩ সালে ঐশ্বর্য কান জুরি সদস্য হন প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে। এরপর প্রতি বছরই তাঁর লুক নিয়ে আলোচনা হয়েছে। ২০১৬ সালের বেগুনি লিপস্টিক যেমন আলোচনার কেন্দ্রে ছিল, তেমনি সাম্প্রতিক বছরগুলিতে তাঁর পরীক্ষাধর্মী ফ্যাশন আরও নজর কাড়ে।
অমিত আগরওয়ালের ডিজাইনার গাউন (Aishwarya Cannes)
এবারের ‘লুমিনারা’ গাউনটি ডিজাইন করেছেন অমিত আগরওয়াল। তাঁর বিশেষ ‘ক্রিস্টাল ভেইন’ এমব্রয়ডারি প্রযুক্তিতে তৈরি এই গাউনে ব্যবহার হয়েছে হাজার হাজার ক্রিস্টাল। গভীর নীল রঙের গাউনের কাঁধে ছিল ডানার মতো গঠন, যা বায়োমিমিক্রি থেকে অনুপ্রাণিত। স্টাইলিস্ট মোহিত রাইয়ের কথায়, এটি শুধু পোশাক নয়, এক “আবহ” তৈরি করার প্রয়াস।
আরও পড়ুন: India Missile: ভারতের প্রতিরক্ষায় নয়া পালক: স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের সফল উৎক্ষেপণ

কানে এখনও ঝলমলে ঐশ্বর্য (Aishwarya Cannes)
ল’রিয়াল প্যারিসের ‘রয়্যাল স্যাফায়ার’ বিউটি থিম অনুযায়ী করা হয়েছিল মেকআপ। নীল গাউনের সঙ্গে মানিয়ে লালচে-বাদামি লিপস্টিক ও সফট ওয়েভ চুলে ঐশ্বর্য আবারও প্রমাণ করলেন কানে ভারতীয় প্রতিনিধিত্বের কেন্দ্রবিন্দুতে এখনও তিনিই।



