Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরান সংঘাত ও হরমুজ প্রণালিতে উত্তেজনার আবহে সমুদ্র নিরাপত্তা, জ্বালানি সরবরাহ ও গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান নিল কোয়াড(Quad Message)। মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার পেনি ওয়ং এবং জাপানের তোশিমিৎসু মোটেগি একাধিক নতুন উদ্যোগ ঘোষণা করেন।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে “জিরো টলারেন্স” (Quad Message)
বৈঠকের পর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে চার দেশ একমত হয়েছে। তিনি জানান, কোনও দেশ সন্ত্রাসী হামলার শিকার হলে আত্মরক্ষার অধিকার তার রয়েছে। পাশাপাশি “মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক” বজায় রাখার প্রতিশ্রুতির কথাও ফের জানিয়েছে কোয়াড।
আন্তর্জাতিক আইন মেনে চলায় জোর
সমুদ্রপথে অবাধ বাণিজ্য ও আন্তর্জাতিক আইন মেনে চলার উপরও জোর দেওয়া হয়েছে। জয়শঙ্কর জানান, সামুদ্রিক নজরদারি, মানবিক সহায়তা, লজিস্টিকস ও আন্ডারসি কেবল সুরক্ষায় চার দেশের সহযোগিতা আরও বাড়ছে।
রিয়েল-টাইমে জাহাজ চলাচলের তথ্য (Quad Message)
মার্কো রুবিও ঘোষণা করেন নতুন “ইন্দো-প্যাসিফিক মেরিটাইম সার্ভেইল্যান্স কো-অপারেশন ইনিশিয়েটিভ”। এর মাধ্যমে সদস্য দেশগুলির মধ্যে তথ্য ভাগাভাগি আরও শক্তিশালী হবে। পাশাপাশি “মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ”-এর সম্প্রসারণও করা হচ্ছে, যাতে অঞ্চলজুড়ে প্রায় রিয়েল-টাইমে জাহাজ চলাচলের তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন: Quad Meeting: জ্বালানি ও খনিজ নিরাপত্তায় কোয়াডের নয়া উদ্যোগ, কী বার্তা জাপানের তরফে?
যৌথ উদ্যোগ নিয়ে কথা (Quad Message)
অস্ট্রেলিয়ার পেনি ওয়ং বলেন, ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকি জ্বালানি নিরাপত্তা ও নৌ-চলাচল নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তাই কোয়াড নতুন “ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি ইনিশিয়েটিভ” শুরু করেছে। এদিকে রুবিও “কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক”-এর কথাও ঘোষণা করেন, যার লক্ষ্য গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহকে শক্তিশালী করা।



