Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ জনের স্কোয়াড ঘোষণা করল কলম্বিয়া (James Rodriguez)।
বিশ্বকাপের জন্য দল ঘোষণা কলম্বিয়ার (James Rodriguez)
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে কলম্বিয়া। আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরু হওয়া আর মাত্র কয়েকটি প্রহরের অপেক্ষা। তবু যেন সেই উত্তেজনার বশে এখনই ঘুম উড়েছে সমর্থকদের। আর তার আগে এবার ২৬ জনের স্কোয়াড ঘোষণা করল কলম্বিয়া। জাতীয় দলের কোচ নেস্টর লরেঞ্জোর ঘোষিত দলে অভিজ্ঞতার পাশাপাশি রয়েছে তারুণ্যের ছোঁয়া (James Rodriguez)।
অনেকদিন ধরেই কলম্বিয়ার ফুটবল অলিন্দে জল্পনা চলছিল জেমস রদ্রিগেজকে নিয়ে শঙ্কা এবং জল্পনা চলছিল তবে অবশেষে সেই জল্পনার অবসান হয়েছে। মূল দোলে জায়গা পেয়েছেন জেমস রদ্রিগেজ এবং লুইস ডিয়াজ। এই দুই অভিজ্ঞ প্লেয়ারের উপর দলের ভরসা রয়েছে।
বিশ্বকাপের গ্রুপ ‘এ’-তে রয়েছে কলম্বিয়া। তাদের প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে চলেছে উজবেকিস্তান, রিপাবলিক অফ কঙ্গো। তবে সবথেকে বেশি প্রতিকূলতার মুখে পড়তে হবে পর্তুগালের বিরুদ্ধে। এই মুহূর্তে পর্তুগাল তারকা রোনাল্ডো রয়েছেন দুরন্ত ফর্মে। তাঁর জাদুতে সৌদি কাপও জিতেছে আল নাসের। সুতরাং গ্রুপ পর্বেই যে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে রদ্রিগেজদের সেটা জানেন দলের কোচ। উজবেকিস্তানের বিরুদ্ধে কলম্বিয়া খেলবে মেক্সিকো সিটিতে, কঙ্গোর বিরুদ্ধে গুয়াদালাজারায় এবং মায়ামিতে তারা মুখোমুখি হবে রোনাল্ডোদের (James Rodriguez)।

বাছাইপর্বে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে শেষ করে কলম্বিয়া। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জেমস রদ্রিগেজ এবং লুইস ডিয়াজের। ২০২৪ সালের কোপা আমেরিকায়ও এই দুই তারকা আর্জেন্টিনাকে পরাজিত করেছিল। সুতরাং কলম্বিয়াও বাকিদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই যে সেটা স্পষ্ট। বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে অনেক আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন রদ্রিগেজ।
কলম্বিয়ার মূল শক্তি
কলম্বিয়া দলের মূল শক্তি হল আক্রমণভাগের ক্ষিপ্রতা, দলের মধ্যে অভিজ্ঞতা ও তরুণ খেলোয়াড়দের দারুণ ভারসাম্য। সব মিলিয়ে মাঝ মাঠ যথেষ্ট শক্তিশালী হিসেবেই বিবেচনা করা হচ্ছে। দলের সবথেকে বড় ভরসার নাম জেমস রদ্রিগেজ। তাঁর গতি ও ড্রিবলিং যেকোন দলের রক্ষণ ভেঙে বিপক্ষের জালে বল জড়িয়ে দিতে পারে।
এছাড়াও কলম্বিয়ার মাঝ মাঠের মধ্যে নিয়ন্ত্রণ খুঁড়বি ভাল। দূরপাল্লার শটের ক্ষেত্রেও এই দলের দক্ষতা বেশ ভাল। নিখুঁত ছোট ছোট পাসে কলম্বিয়ার প্লেয়াররা গেম তৈরি করতে সক্ষম। এছাড়াও গোলরক্ষক হিসেবে কামিলো ভার্গাস দলের অন্যতম বড় ভরসার নাম। রক্ষণ বিভাগে ইয়েরি মিনা ও উইলার ডিট্টার বিপক্ষের জন্য বড় বাধা হয়ে উঠতে পারেন (James Rodriguez)।
আরও পড়ুন: Poor Health System: বালি-জগাছা ব্লকে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে মারধর জনতার!
কলম্বিয়া দলের দুর্বলতা
এই দলের অন্যতম দুর্বলতার নামও জেমস রদ্রিগেজ। হ্যাঁ ঠিকই। কলম্বিয়া দল অনেক বেশি নির্ভর জেমস রদ্রিগেজের উপর। সেক্ষত্রে এটা দলের প্রধান নেগেটিভ দিক হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও রক্ষণ বিভাগ ভাল হলেও গতির দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে এই দল। কর্নার বা ফ্রি-কিকের মতো সেট-পিস অবস্থায় কলম্বিয়া দলকে অনেক সময়েই বেশ দুর্বল মনে হয়। এছাড়াও দলের মধ্যে ধারাবাহিকতার অভাবও রয়েছে। তবে আশা করা যায় বিশ্বকাপের আগে সব দুর্বলতা কাটিয়ে সর্বশক্তি নিয়ে ময়দানে অবতীর্ণ হবে কলম্বিয়া (James Rodriguez)।
কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: কামিলো ভার্গাস, ডেভিড অস্পিনা, আলভারো মনতেরো।
ডিফেন্ডার: জোহান মোহিকা, ডেইভার মাচাডো, ড্যানিয়েল মুনোজ, সান্তিয়াগো আরিয়াস, ডেভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা ও উইলার ডিট্টা।
মিডফিল্ডার: জেফারসন লেরমা, রিচার্ড রিওস, কেভিন কাস্তানো, হোর্হে কারাসকাল, জেমস রদ্রিগেজ, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো, গুস্তাভো পুয়ের্তা, হুয়ান কামিলো পোর্তিয়া, জন আরিয়াস ও হামিল্টন কাম্পাজ।
ফরোয়ার্ড: কার্লোস আন্দ্রেস গোমেজ, লুইস সুয়ারেজ, জন কর্দোভা, হুয়ান কামিলো হার্নান্দেজ ও লুইস দিয়াজ (James Rodriguez)।


