Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চন্দন পোল্লে, হাওড়া: বালি-জগাছা ব্লকের স্বাস্থ্য ব্যবস্থার (Poor Health System) বেহাল দশা। এই অবস্থা দেখে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের চরম বহিঃপ্রকাশ ঘটল।
বৈঠকে যোগ বিধায়কের (Poor Health System)
এলাকার বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে যখন ক্ষোভ (Poor Health System) তুঙ্গে, ঠিক তখনই বালি-জগাছা ব্লকের স্বাস্থ্য আধিকারিকের (BMOH) সাথে একটি বৈঠক করতে আসেন শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। সেই বৈঠকে যোগ দিতে আসেন পঞ্চায়েত সমিতির তৃণমূলের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ গৌরাঙ্গ সাহা।
স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে মারধর
তবে বৈঠক শেষ হতেই ঘটে বিপত্তি। হাসপাতালের অব্যবস্থা এবং বেহাল পরিকাঠামো নিয়ে উত্তেজিত রোগীর আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। বৈঠক শেষ হতেই চড়াও হন স্বাস্থ্য কর্মাধ্যক্ষর ওপর। অভিযোগ উঠেছে যে, তাঁকে চরম হেনস্থা ও মারধর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: Quad Meeting: জ্বালানি ও খনিজ নিরাপত্তায় কোয়াডের নয়া উদ্যোগ, কী বার্তা জাপানের তরফে?
এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা নিয়ে এই ধরণের চরম ক্ষোভ এবং হাসপাতালের সামগ্রিক অব্যবস্থা আগামী দিনে প্রশাসন কীভাবে সামাল দেয়, এখন সেটাই দেখার বিষয়।


