Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল স্পেন। দলে জায়গা পেলেন জায়গা পেলেন ইয়ামাল-নিকো (Spain)।
স্পেনের বিশ্বকাপের দলে চমক (Spain)
স্পেন যেমন একদিকে তার ঐতিহাসিক স্থাপত্য, সমৃদ্ধ শিল্প এবং নানা উৎসবের জন্য পরিচিত। এছাড়াও এখানেও সমুদ্র উপকূল আবহাওয়াও উপভোগ করতে পৌঁছে যান নানান দেশের পর্যটকরা। এছাড়াও ‘বুলি রান’-এর মত খেলাও বিশেষ ভাবে জনপ্রয়ি তবে বারবার এই দেশে যে খেলাকে ঘিরে উন্মাদনা দেখা গেছে সেটা হল ফুটবল। ফুটবল নিয়ে এই দেশের মানুষদের মধ্যে উন্মাদনার কথা সবার জানা (Spain)।
বিশ্বকাপের আগে প্রতিটা দেশ তাদের সর্ব শক্তি নিয়ে মাঠে নামতে চলেছে। সেই মহারণের কথা মাথায় রেখে নিজেদের স্কোয়াড সাজাচ্ছেন দলের কোচ। তবে দল নির্বাচন নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। ইংল্যান্ড দলের কোচ একাধিক বড় তারকাকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করেছেন আর সেই কারণে তাঁকে পড়তে হয়েছে প্রশ্নের মুখে। এবার সেই একই প্রশ্নের মুখে স্পেন (Spain)।
স্পেনের কোচ লুইস দে লা-ফুয়েন্তে এবার স্কোয়াড নির্বাচন করে প্রশ্নের মুখে। দল ঘোষণার পরেই সবাই চমকে গিয়েছেন দেখে যে দলে কোনও রিয়াল মাদ্রিদ তারকা জায়গা পাননি। বিশ্বকাপে ৯২ বছরের ইতিহাসে যা প্রথবার ঘটেছে। আর সেখান থেকেই নতুন নজির গড়ল স্পেন।
তবে এখানেই শেষ নয়। স্পেনের স্কোয়াডে জায়গা পেয়েছেন বার্সেলোনার আট ফুটবলার। এই কারণেই স্পেনের কোচের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছে নানা জল্পনা এবং উঠতে শুরু করেছে প্রশ্ন। চোট থাকা সত্ত্বেও কেন দলে রাখা হয়েছে লেমিনে ইমায়াল এবং নিকো উইলিয়ামসকে, সেই নিয়ে তৈরি হয়েছে রহস্য। তবে দলের অন্দরের খবর অনুযায়ী বিশ্বকাপের আগে তাঁরা দুজনেই সুস্থ হয়ে উঠবেন। তবে আগেই ছিটকে গিয়েছেন ফার্মিন লোপেজ (Spain)।
এছাড়াও স্পেনের বিশ্বকাপের দলে জায়গা পাননি রিয়ালের সেন্টার ব্যাক ডিন হাউসেন এবং লেফট ব্যাক আলবারো কারেরাস। জায়গা পাননি অভিজ্ঞ স্ট্রাইকার আলবারো মোরাতা। তরুণ স্ট্রাইকার গন্সালো গার্সিয়াও ডাক পাননি দলে।
স্পেনের জাতীয় দলেও দেখা যায় রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার প্লেয়ারদের আধিপত্য। তবে এবার কেন তার ব্যতিক্রম হল সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে অজানা ফুটবল বিশ্বের কাছে। দৌড়ে ছিলেন ডিন হুইসেন এবং দানি কার্ভাজাল তবে শেষ মুহূর্তে এই দুই জনের কেউই জায়গা পেলেন না। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা বহু ফুটবলরা যদিও জায়গা করে নিয়েছেন দলে। যাদের মধ্যে রয়েছেন আর্সেনালের ডেভিড রায়া, মার্তিন জুবেমেন্দি এবং মিকেল মেরিনো (Spain)।

আরও পড়ুন: JK Operation: জম্মু-কাশ্মীরের রাজৌরিতে ‘অপারেশন শেরাওয়ালি’: জঙ্গি ঘাঁটি ভাঙল বাহিনী
স্পেনের বিশ্বকাপ দলের শক্তি এবং দুর্বলতা
স্পেনের অন্যতম মূল শক্তির জায়গা মাঝ মাঠ। গাভি-রদ্রিদের নিয়ে তৈরি মিডফিল্ড শক্তিশালী। এছাড়াও উইংগারদের গতি শক্তির জায়গা। এছাড়াও দলের অন্যতম বড় ভরসার নাম পেদ্রি। স্পেনের অন্যতম শক্তি তাদের প্লেয়াররা যে কোনও পজিশনে খেলতে পারেন। তরুণ স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল বর্তমানে রয়েছেন দুরন্ত ফর্মে। তিনি দলের মূল চালিকাশক্তি হতে চলেছেন। ২০২৫-২৬ মরশুমে লা লিগা-য় ২৮টি ম্যাচ খেলে করেছেন ১৬টি গোল এবং ১১টি অ্যাসিস্ট। তিনি আক্রমণের সঙ্গে সঙ্গে নিখুঁত ফিনিশিংয়ের জন্যও পরিচিত। এর সঙ্গে চোট সারিয়ে দলে ফিরেছেন পেদ্রি। তিনিও এই মুহূর্তে রয়েছেন বেশ ভাল ফর্মে।
তবে দুর্বলতার দিকও রয়েছে কিছু দলে। ২০২৬ স্পেনের দলের ক্ষেত্রে অভিজ্ঞতার অভাব কিছুটা ভাবাবে সমর্থকদের। এছাড়াও অনেক সময় ছোট ছোট পাসে খেলতে গিয়ে দলকে বিপদে পড়তে হয়। রক্ষণ বিভাগে ব্যাকআপ নেই সেভাবে। সেক্ষত্রে কেউ একজন চোটের কবলে পড়লে তাঁর পরিবর্ত খেলানো নিয়ে চাপে পড়তে হবে দলকে। (Spain)।
বিশ্বকাপের জন্য স্পেনের চূড়ান্ত স্কোয়াড
গোলকিপার: উনাই সিমন, দাভিদ রায়া, জোয়ান গার্সিয়া
ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া , আলেয়ান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্তে, মার্ক পিউবিল, এরিক গার্সিয়া, মার্কোস লরেন্ত, পেদ্রো পোরো
মিডফিল্ডার: পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দ, গাভি, রদ্রি, অ্যালেক্স বায়েনা, মিকেল মেরিনো
ফরওয়ার্ড: লামিনে ইয়ামাল, দানি ওলমো , নিকো উইলিয়ামস, মিকেল ওয়ারজ়াবাল, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোরহা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ


