Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তিনি দাবি করেন, গত ২০ দিনে বিরোধী দল ও তাদের কর্মীদের উপর পরিকল্পিতভাবে অত্যাচার চালানো হয়েছে (Mamata Banerjee)। খুন, জোর করে পদত্যাগ করানো, পুরসভার কাজে বাধা, সবকিছুর অভিযোগ তুলে তিনি বলেন, “আমিও একদিন প্রশাসন চালিয়েছি। আমি জানি প্রশাসন ও দল কিভাবে কাজ করে, বোর্ডের কি কাজ হয়। আমার সময়ে ৩০% পঞ্চায়েত বিরোধীদের ছিল। আমরা কোথাও বলপূর্বকভাবে তাদের কাজ বন্ধ করিনি।”

তিনি অভিযোগ করেন (Mamata Banerjee)
ভোট প্রক্রিয়াতেই বড় ধরনের কারচুপি হয়েছে। তাঁর কথায়, “এটা কি সত্যিই ভোট হয়েছে? নাকি ভোটের নামে প্রহসন হয়েছে? লজিক্যাল ডিসক্রিপেন্সি করে প্রায় এক কোটি নাম বাদ দিয়েছে। কাউন্টিং সেন্টারে রিগিং করেছে। বিজেপির লোকেরা কেন্দ্রীয় বাহিনীর পোষাক পরে ঢুকে গিয়েছিল। আমাদের এজেন্টদের আইডি কার্ড কেড়ে নিয়েছিল। *যিনি গদিতে বসেছেন তার নাম নিতে ভালো লাগে না। অনেক দিন ধরে চিনি। কাউন্টিং সেন্টার থেকে আমি সহ বিরোধীদের বার করে দেওয়া হয়।”
বুলডোজার রাজনীতি নিয়েও তীব্র আক্রমণ শানান তিনি। অভিযোগ করেন, “রোজ পুরসভার কাউন্সিলরদের গ্রেফতার করছেন। আর যারা ‘চোর চোর’ বলছে তারা সবাই বহিরাগত। তারা বাংলার সংস্কৃতি জানেনা। তাই বুলডোজার চালাচ্ছে। মেয়র জানেন না, চেয়ারম্যান জানেন না। এদিকে কর্পোরেশন সিদ্ধান্ত নিচ্ছে। হিয়ারিংয়ে না ডেকে, গায়ের জোরে যা ইচ্ছে করছে। মানুষ একটা ঘর বানাতে নিজে কত কষ্ট করে।”
আজ রক্ষক হয়ে গিয়েছে ভক্ষক (Mamata Banerjee)
আমরা ২০১১ সালে ক্ষমতায় আসার পর রবীন্দ্রসংগীত বাজাতে বলেছিলাম। আর এবার দেখুন, রবীন্দ্রজয়ন্তী পালন হল না। ক্রীড়াপ্রেমী মানুষেরা যে মূর্তির সামনে সেলফি তুলত, ফিফা পর্যন্ত যেটার প্রশংসা করেছিল, আমার ওপর রাগ বলে সেই মূর্তি ভেঙে উড়িয়ে দিল।
/indian-express-bangla/media/media_files/2025/03/08/8zDoOzNQpfB7iElFIeMF.jpg)
তিনি আরও দাবি করেন (Mamata Banerjee)
লক্ষ্মীর ভাণ্ডার ও ডিএ নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে
বিরোধী কাউন্সিলরদের গ্রেফতার করা হচ্ছে
হকার উচ্ছেদ করে জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে
বাংলার সংস্কৃতি না জেনেই বহিরাগতরা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে
চকোলেট ইতালির প্রধানকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। জ্বালানি বাঁচানোর কথা বলে নিজে বিদেশে ঘুরছেন। সোনা কিনবেন না, গাড়িতে চড়বেন না বলে চলেছেন। মেয়েরা এখন সন্ধ্যায় ঘর থেকে বেরোয় না। আগে সাংস্কৃতিক অনুষ্ঠান করত। এখন কেউ বেরোচ্ছে না।
আরও পড়ুন: RG Kar Case: আরজি কর কাণ্ডে ফের বড় পদক্ষেপ! ৪৮ ঘণ্টার মধ্যে নতুন সিট গঠন

মানুষকে বলব ভয় পাবেন না
২১ এর কেসে যারা গুলিতে মারা গিয়েছিল তাদের বিচার হয়েছে। আজ সব কমিশন কোথায় গেল? যারা আগে কথায় কথায় আসত। তারা কোথায়? লুম্পেন দের দিয়ে রাজ্য চালাবেন? মানুষকে বলব ভয় পাবেন না। ২৯৪ এর মধ্যে ২৯ পেয়ে বিরোধী দল হয়। পার্থ চ্যাটার্জিকে সেই সময় দেওয়া হয়নি। একটা জিতে ৩০ হওয়ায় দেওয়া হয়েছিল। আর ৭৯ জন পাওয়ার পরে বিরোধী দলনেতা, প্রাক্তন অধ্যক্ষকে বারান্দায় বসতে হচ্ছে।আমি প্রশাসনের বিরোধী নই। আপনারা কিন্তু আইনের রক্ষক। আপনি আইন ভঙ্গ করলে, আপনিও আইনের মধ্যে পড়বেন। আমিও দেখব, সংবিধান বড় নাকি বন্দুকের নল বড়।



