Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সামনে বর্ষার মৌসুম। তার আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নির্দেশে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে উদ্যোগ নিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর (Nisith Pramanik)।

উন্নয়ন দপ্তরের নিশীথ প্রামানিক (Nisith Pramanik)
আজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামানিক উত্তরবঙ্গের পাঁচ জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেন। বৈঠকে সংশ্লিষ্ট জেলার সাংসদ, নবনির্বাচিত বিধায়ক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: RG Kar Case: আরজি কর কাণ্ডে ফের বড় পদক্ষেপ! ৪৮ ঘণ্টার মধ্যে নতুন সিট গঠন

সূত্রের খবর (Nisith Pramanik)
বর্ষাকালে সম্ভাব্য বন্যা, রাস্তা ও সেতুর পরিস্থিতি, পানীয় জল, বিদ্যুৎ ও ত্রাণ ব্যবস্থার প্রস্তুতি নিয়েই মূলত আলোচনা হবে। বৈঠকে বিজেপির জনপ্রতিনিধিদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অধিকাংশ বিধায়কও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয়কে গুরুত্ব দিয়েই দলমত নির্বিশেষে জনপ্রতিনিধিদের এই বৈঠকে ডাকা হয়েছে বলে দপ্তর সূত্রে খবর।



