Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনন্যা দে: কালীগঞ্জের ৯ বছরের নাবালিকা তামান্না খাতুনের (Suvendu on Tamanna) মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। মঙ্গলবার নদিয়ায় প্রশাসনিক বৈঠক শেষে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তামান্নার পরিবারকে সুবিচারের আশ্বাস দিয়েছেন। শুধু মুখ্যমন্ত্রীই নন, আরজি কর কাণ্ডের অভয়ার মা বিধায়ক রত্না দেবনাথও এই বিষয়ে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
বোমাবাজিতে মৃত্যু তামান্নার (Suvendu on Tamanna)
২০২৫ সালের ২৩ জুন, কালীগঞ্জ উপনির্বাচনের (Suvendu on Tamanna) ফলপ্রকাশের দিন দুপুরে বোমাবাজিতে মৃত্যু হয় মোলান্দি গ্রামের ৯ বছরের নাবালিকা তামান্না খাতুনের। তামান্নার মৃত্যুর খবরে চোখ ভিজেছিল গোটা রাজ্যের। তারপর থানা,পুলিশ, হাই কোর্ট…..। সুবিচারের আশায় কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। রাজ্যে সরকারের পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নিতেই পুরনো ও থমকে একাধিক মামলার ফাইল নতুন করে খোলা হচ্ছে। আরজি কর কাণ্ডেও তৎপরতার সঙ্গে শুরু হয়েছে তদন্ত।
নতুন আশার আলো (Suvendu on Tamanna)
এমত অবস্থায় এবার নতুন করে আশার আলো দেখছে কালীগঞ্জের নিহত নাবালিকা তামন্নার পরিবারও। সোমবার নতুন করে নদিয়ার কৃষ্ণনগরে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তামন্নার মা সাবিনা ইয়াসমিন। এবার মঙ্গলবার নদিয়ায় প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামন্নার মৃত্যুর সুবিচারের আশ্বাস দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিধায়ক রত্না দেবনাথের আশ্বাস
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই নন, আর জি কর কাণ্ডের অভয়ার মা বিধায়ক রত্না দেবনাথও তামন্নার মৃত্যুর সুবিচারের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সাহায্যের আশ্বাস দিয়েছেন। পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ বলেছেন, “আমার সঙ্গে তামান্নার মা যোগাযোগ করার চেষ্টা করেছে অনেকবার। আমি দাদার (মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী) সঙ্গে কথা বলবো।”
এখন দেখার আরজি কর কাণ্ডের মতই তামান্নার মৃত্যুর তদন্ত নিয়েও সরকারি তৎপরতা দেখা যায় কি না? আদেও সুবিচার পায় কি না তামান্না খাতুনের পরিবার।


