Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কোয়ালিফায়ার-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এবং গুজরাট (RCB vs GT)।
বৃষ্টির আশঙ্কা আরসিবি বনাম গুজরাট ম্যাচে (RCB vs GT)
প্রকৃতির নিয়ম আজও কেউ বুঝে উঠতে পারেননি। এই আকাশে রোদ আবার আকাশ মেঘলা। ম্যাচের আগে সেই দিকেই নজর থাকে সকলের। অনেক সময়েই দেখা যায় গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টির নাক গলানোর কারণে ম্যাচ ভেস্তে গেছে। তবে সেক্ষত্রে থাকে কিছু হিসেবে নিকাশ। সেই অঙ্ক পিথাগোরাসের মত জটিল না হলেও কিছুটা সূক্ষ (RCB vs GT)।
মঙ্গলবার ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বিরাট কোহলি এবং শুভমন গিলরা। বেঙ্গালুরু এবং গুজরাটের মধ্যে যে দল জিতবে সেই পৌঁছে যাবে সোজা ফাইনালে। দুই দলের কাছে আজ সমান সমান সুযোগ রয়েছে। ১৪ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ১৮। তবে নেট রান রেটের দিক থেকে এগিয়ে রয়েছে বেঙ্গালুরুর। সেই ম্যাচ ঘিরে একদিকে যেমন সমর্থকরা উত্তেজিত তেমন রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। টসের আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বলা হচ্ছে ২৫ শতাংশ আকাশ মেঘাছন্ন থাকতে পারে বলে জানা যাচ্ছে। রয়েছে বৃষ্টির সম্ভাবনা (RCB vs GT)।

এবার আসছে বৃষ্টির জন্য যদি খেলা ভেস্তে যায় তবে? কোন দলের ভাগ্যে সিঁকে ছিঁড়বে? প্রথম এবং দ্বিতীয় কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচে কোনও রিজার্ভ ডে নেই। সেখানেই আসছে আসল খেলা। গ্রুপ পর্বে যে দল এগিয়ে থাকবে সেই চলে যাবে পরের পর্বে। সেখানে যদি আজকের ম্যাচ ভেস্তে যায় তবে রান রেটে এগিয়ে থাকার কারণে ফাইনালের টিকিট নিজেদের নামে করে নেবেন বিরাট কোহলিরা।
আরও পড়ুন: Suvendu on Tamanna: ‘তামান্নাও আইনের শাসন পাবেন’, সুবিচারের আশ্বাস শুভেন্দুর
এই মুহূর্তেই দুই দলের পারফরম্যান্সই ভাল তবে গুজরাটের বোলিং বিভাগ বেঙ্গালুরুর থেকে ভাল জায়গায় রয়েছে। সেখানে আরসিবি ব্যাটারদের চ্যালেঞ্জের মুখে ফেলবেন গুজরাটের বোলাররা। অন্যদিকে আইপিএল-এর গ্রুপ পর্বের সব ম্যাচেই প্রায় দেখা যাচ্ছে গুজরাটের প্রথম দিকের ব্যাটসম্যানরা বা টপ অর্ডার ভাল রান পেলে বাকিরা দলকে সেই মত ভরসা দিতে পারছেন না। সুতরাং আজকের ম্যাচে সাই সুদর্শন, শুভমন গিলদের উপর দায়িত্ব থাকবে দলকে ভাল জায়গায় পৌঁছে দেওয়ার ভিত শক্ত করা (RCB vs GT)।


