Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পুলিশের চোখে ধুলো দিয়ে রাজ্য ছেড়ে পালিয়েও শেষ রক্ষা হল না বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের । ওড়িশার পুরীর একটি বিলাসবহুল হোটেল থেকে তাঁকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(Dilip Mondal)।
বড়সড় সাফল্য গোয়েন্দাদের (Dilip Mondal)
নবান্নে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই একের পর এক দুর্নীতি ও মামলার তদন্তে গতি এসেছে। সেই আবহেই সকালে পুরী থেকে এই হেভিওয়েট তৃণমূল বিধায়ককে ধরে বড়সড় সাফল্য পেলেন গোয়েন্দারা।
পুলিশের চোখে ধুলো দিয়ে পিঠটান
ঘটনার সূত্রপাত গত ১৪ মে। একটি মামলার তদন্তের স্বার্থে বিষ্ণুপুরে বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল পুলিশ। কিন্তু কেন্দ্রীয় ও রাজ্য পুলিশের চোখে ধুলো দিয়ে, পিছনের দরজা দিয়ে গা ঢাকা দেন তিনি।
একাধিক জায়গায় চিরুনি তল্লাশি (Dilip Mondal)
এরপর থেকেই তাঁর খোঁজে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশ। কিন্তু ফোন বন্ধ থাকায় বারবারই অবস্থান পরিবর্তন করে পুলিশকে বোকা বানাচ্ছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে পুরীর ‘ব্লু লিলি’ হোটেলে হানা দেন তদন্তকারীরা। তদন্তকারীদের বোকা বানিয়ে পশ্চিমবঙ্গ পার করে ওড়িশায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন দিলীপ বাবু। পুরীর সমুদ্র সৈকতের কাছে অবস্থিত নামী ‘ব্লু লিলি’ হোটেলে ভুয়ো নাম-পরিচয় দিয়ে লুকিয়ে ছিলেন তিনি।
আরও পড়ুন: Weather: অবশেষে কি স্বস্তি, আজ বিকালেই ভিজবে কলকাতা?
অবশেষে পুলিশের জালে (Dilip Mondal)
মোবাইল টাওয়ার লোকেশন এবং নিজস্ব সোর্স মারফৎ বিধায়কের এই লুকিয়ে থাকার খবর নিশ্চিত করে এসটিএফ-এর একটি বিশেষ টিম। সাতসকালে ওড়িশা পুলিশের সহযোগিতায় সেই হোটেলে অতর্কিতে হানা দেয় টিম এবং ঘর থেকে হাতেনাতে গ্রেফতার করা হয় বিষ্ণুপুরের বিধায়ককে।



