Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আব্বার বড় সাফল্যের নজির গড়ল ইসরো (Chandrayaan 2)। ২০১৯ সালের চন্দ্রযান অভিযান থেকে এমন সব ছবি ধরা পড়েছে, যা দেখলে অবাক হতেই হয়। সেই ছবিতে চন্দ্রপৃষ্ঠে জলের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে।
চন্দ্রপৃষ্ঠে জল (Chandrayaan 2)
চাঁদের দক্ষিণ মেরুতে এই জলের সন্ধান পাওয়া (Chandrayaan 2) গেছে। চাঁদের এই জায়গাটিকে ‘পার্মানেন্ট শ্যাডো জোন’ বলা হয়। এই জায়গায় জল কখনও তরল অবস্থায় থাকতে পারে না। জল সবসময় বরফ হয়ে থাকে। এখানকার তাপমাত্রা থাকে -২৪৮ ডিগ্রির কাছাকাছি। এখানকার প্রতিটি গর্ত প্রায় ১.১ কিমি জুড়ে বিস্তৃত
আরও পড়ুন: Bangladesh Borde: হাকিমপুর সীমান্তে বাড়ছে ভিড়! বাংলাদেশিদের নিয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন
ব্যর্থ চন্দ্রযানেই নয়া দিগন্ত
আজ থেকে ৭ বছর আগে অর্থাৎ ২০১৯ সালে এই অভিযান করা হয়েছিল চাঁদের দেশে। কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করার সময় তা ভেঙে পরে। তবে, তার অরবিটার ও র্যাডার আজও সক্রিয় রয়েছে। সেই অরবিটার থেকেই এবার চাঁদের দক্ষিণ মেরুর এই দৃশ্য উন্মোচিত হল। বিশেষজ্ঞদের মতে, চন্দ্রপৃষ্ঠে এই জল কোটি কোটি বছর ধরে জমে রয়েছে।


