Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সকাল থেকে হাকিমপুর সীমান্তে চেকপোস্টের কাছে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ভিড় (Bangladesh Borde)। গতকালকের তুলনায় আজ সংখ্যাটা কম হলেও প্রায় শতাধিক অনুপ্রবেশকারী এখানে জমায়েত হয়েছেন। বেলা বাড়ার পাশাপাশি সংখ্যাটা আরো একটু বেশি হয়। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে একটি ক্যাম্প করে তাদের নাম নথিভুক্ত করানো হচ্ছে এবং তাদের কাছে কি কি ডকুমেন্টস আছে সেগুলো খতিয়ে দেখছে। পাশাপাশি তাদের ছবি তুলে নিচ্ছে।

বাংলাদেশে পার করা হয়নি (Bangladesh Borde)
এখনো পর্যন্ত সীমান্তের চেকপোস্টের কাছে বসিয়ে রেখেছে প্রশাসন। এখনো পর্যন্ত কাউকে বাংলাদেশে পার করা হয়নি। অনুপ্রবেশকারীরা এখনো ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। তাদেরকে আদৌও বাংলাদেশে পাঠানো হবে না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথামতো তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হবে এই নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
আরও পড়ুন: RCB vs GT: ‘জাত’ চেনালেন রজত, নিশ্চিত হল আইপিএল-এর ফাইনালে বিরাট দর্শন
হোল্ডিং সেন্টারে বাংলাদেশিরা
গতকালকে প্রায় শতাধিকের উপরে এখনো পর্যন্ত হোল্ডিং সেন্টারে রাখা আছে তাদের একদিকে খাওয়া-দাওয়া ঔষধ পত্র সব রকম ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি আজ যে অনুপ্রবেশকারী সীমান্তে জড়ো হয়েছে তাদেরকে এখনো চেকপোষ্টের কাছে রাখা হয়েছে এখন দেখার বিষয় প্রশাসন কি পদক্ষেপ নেয় তাদেরকে বাংলাদেশে পাঠাবে না হোল্ডিং সেন্টারে পাঠাবে ধোঁয়াশায় রয়ে গেছে অনুপ্রবেশকারীরা।



