Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার বকরি ঈদ (Eid Namaz)। এবার রাজ্যে পালাবদল হবার পর অন্যরকম ঈদ দেখল বাংলা। বিগত ১৫ বছর ধরে রেড রোডে পড়া হয়েছে ঈদের নামাজ। এবার আর তা হল না। সকাল থেকেই খোলা ছিল রাস্তাঘাট। ঈদের পবিত্র নামাজ এবার পড়া হল রেড রোডে।
আগে হয়নি কেন? (Eid Namaz)
বছরে দু’বার রেড রোডেই পড়া হত ঈদের (Eid Namaz) নামাজ। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতেন নামাজ পর্বে। তাঁর সঙ্গে দেখা যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। গতবছরই ‘খিলাফত কমিটি’-কে সেনা নির্দেশ দেয় যাতে নামাজের স্থান বদল করা হয়। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে রেড রোডেই হয়েছিল নামাজ। কিন্তু এ বছর তা হল না।
আরও পড়ুন: TMC vs BJP: বিজেপি নেতার সঙ্গে তৃণমূল নেতার গোপন বৈঠক! উত্তাল বি-জোনের তানসেন!
কেন হল না?
বঙ্গে পদ্ম ফোটার পর মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়ে দেন যে রাস্তা আটকে কোনও রকম নামাজ পড়া যাবে না। শুধু নামাজ নয় রাস্তা আটকে কোনও ধর্মীয় সমাবেশ হবে না। পরবর্তীতে নবান্নের তরফে ব্রিগেডের মাঠে নামাজ পড়ার নির্দেশিকা দেওয়া হয়।


