Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির গিলারছাট গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভে সামিল হল বিজেপি কর্মী-সমর্থকেরা (South 24 Parganas)। সকাল থেকেই পঞ্চায়েত অফিসের সামনে জড়ো বিক্ষোভ কারীরা। তাঁদের অভিযোগ, পঞ্চায়েতের প্রধান নবীন মাল দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। সাধারণ মানুষের কাজ না করে স্বজনপোষণ এবং পক্ষপাতিত্বের রাজনীতি চালানো হচ্ছে বলেও দাবি তোলেন তাঁরা।

প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা (South 24 Parganas)
বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং পঞ্চায়েত অফিস চত্বরে স্লোগান দিতে থাকেন (South 24 Parganas)। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে একসময় বিক্ষোভকারীদের একাংশ পঞ্চায়েত ভবনের ভিতরে প্রবেশ করেন। অভিযোগ, সেখানে গিয়ে তাঁরা অফিস কক্ষের ভিতরে খাট, বিছানা-সহ একাধিক গৃহস্থালির সামগ্রী দেখতে পান। সরকারি পঞ্চায়েত ভবনের ভিতরে এই ধরনের বিলাসবহুল ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। তাঁদের বক্তব্য, “এটা কি অঞ্চল অফিস, না ব্যক্তিগত হোটেল বা বিশ্রামাগার?”

আরও পড়ুন: Smart Border: স্মার্ট বর্ডার প্রকল্পে জোর শাহের, ‘প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে হবে’
বিশ্ববাংলা লোগোতে কাদা (South 24 Parganas)
এদিকে বিক্ষোভের মাঝেই পঞ্চায়েত ভবনের গায়ে থাকা বিশ্ববাংলা লোগো কাদা দিয়ে মুছে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পঞ্চায়েত চত্বরে বিক্ষোভ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে এই অভিযোগের বিষয়ে পঞ্চায়েত প্রধান বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



