Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনন্যা দে: এক সময় অটো-মারুতি ভ্যান (TMC Dipankar Bhattacharya) চালাতেন, করেছেন রাজমিস্ত্রীর কাজও। কিন্তু আজ তিনি কয়েক কোটি টাকার মালিক! বাদুড়িয়ার তৃণমূল পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের এই ‘রকেট গতিতে’ উত্থান এখন রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রে। তবে শুধু উত্থান নয়, তাঁর গ্রেফতারির পর পাটক্ষেত থেকে উদ্ধার হওয়া বস্তা বস্তা টাকা ও সোনা দেখে চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের। এক সময়ের সামান্য গাড়ি চালক কীভাবে হলেন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক?
সোমবার গ্রেফতার (TMC Dipankar Bhattacharya)
সোমবারই গ্রেফতার হয়েছিলেন বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (TMC Dipankar Bhattacharya)। বুধবার সেই তৃণমূল নেতার বস্তা বস্তা টাকা-গয়না উদ্ধার হয়েছে পাটক্ষেত থেকে। পাটক্ষেত থেকে উদ্ধার হয়েছে ২ কোটি ২৪ লক্ষ টাকা। এছাড়াও আগেই মঙ্গলবার দীপঙ্করের কম্পিউটার সেন্টার থেকে ৮০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল পুলিশ। সব মিলিয়ে এখন পর্যন্ত শুধু নগদই বাজেয়াপ্ত হয়েছে তিন কোটি চার লক্ষ টাকা। এখন প্রশ্ন কে এই কোটি কোটি টাকার মালিক দীপঙ্কর ভট্টাচার্য? কি ভাবে তার এই ‘রকেট উত্থান’?
আরও পড়ুন: TMC Leader Arrest: খুনের হুমকি ও অস্ত্র আইনে মামলা, গ্রেপ্তার ধোষার তৃণমূল যুব সভাপতি সুব্রত মন্ডল
কোটি টাকার সম্পত্তি
স্থানীয়দের অভিযোগ ,সামান্য অটো ও মারুতি ভ্যান এর চালক থেকে আজ কোটিপতি দীপঙ্কর ভট্টাচার্য হয়ে ওঠার পিছনে রয়েছে সরকারি অর্থ তছরূপ, কাটমানি সহ একাধিক দুর্নীতি। সূত্রের খবর, বাদুড়িয়ার ১২ নম্বর ওয়ার্ডে ঝাঁ চকচকে বাড়ি ছাড়াও কলকাতায় ফ্ল্যাট, রুদ্রপুরে একাধিক সম্পত্তি রয়েছে দীপঙ্কর ভট্টাচার্য-এর যার পরিমাণ কয়েক কোটি টাকা। স্থানীয়দের আরও অভিযোগ যে টাকা উদ্ধার হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। আরও অনেক টাকা ,সম্পত্তি লুকোনো রয়েছে বলে তাদের ধারণা।


