Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্য জুড়ে ফুটপাথ এবং রেল স্টেশন চত্বর দখলমুক্ত করার যে কড়া অভিযান চলছে, তার আঁচ এবার এসে পড়ল উত্তর কলকাতার অন্যতম ব্যস্ত জংশন দমদমে (Dum Dum Station)। শিয়ালদহ, হাওড়া, বালি কিংবা কোন্নগরের পর এবার প্রশাসনের নজরে দমদম স্টেশন চত্বর। প্রশাসনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, ২৯ মে-র মধ্যে দমদম স্টেশন সংলগ্ন এলাকার সমস্ত ফুটপাথ খালি করে দিতে হবে।
২৯ মে-র মধ্যে (Dum Dum Station)
এই নির্দিষ্ট ডেডলাইনকে সামনে রেখেই আজ সকাল ৯টা থেকে দমদম থানা এবং আরপিএফ (RPF) ও জিআরপি (GRP)-র যৌথ উদ্যোগে টহল দেওয়া হলো গোটা দমদম স্টেশন সংলগ্ন এলাকায়। প্রসঙ্গ-গত, দমদম স্টেশনের পাশেই রয়েছে দমদম মেট্রো স্টেশন। তাই এই রাস্তা দিয়ে প্রতিদিনই লাখো লাখো যাত্রী যাতায়াত। কেউ বা জানাচ্ছে বউ বাচ্চা নিয়ে এখন কোথায় যাব? বিকল্প ব্যবস্থার দাবি হকারদের।
উদ্যোগ নিল সরকার (Dum Dum Station)
যাত্রী সাধারণের কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনের সঙ্গে সঙ্গে দমদম স্টেশন চত্বরে এই উদ্যোগ নিল সরকার। সকাল থেকেই স্টেশন চত্বরে প্রশাসনের এক অন্যরকম তৎপরতা চোখে পড়েছে। ২৯ মে-র এই ডেডলাইনের কথা মাথায় রেখে নির্দিষ্ট সময়েই দমদম থানার পুলিশ আধিকারিক এবং রেল পুলিশের উচ্চপদস্থ কর্তারা দলবল নিয়ে স্টেশন চত্বরে এসে পৌঁছান।কড়া নজরদারির জেরে দমদম স্টেশন চত্বরের চেনা ছবিতে একটা বড়সড় বদল দেখা যায়।

বিকল্প ব্যবস্থার দাবি হকারদের
প্রতিদিন যে চত্বরে হকারদের পসরা এবং ভিড়ের জেরে সাধারণ মানুষের হাঁটাচলা করাই দায় হয়ে দাঁড়াত, আজ সকাল থেকে সেই এলাকা অনেকটাই ফাঁকা এবং পরিচ্ছন্ন দেখিয়েছে। প্রশাসনের দেওয়া বেঁধে দেওয়া সময়ের কারণেই হোক বা আজকের অভিযানের সতর্কবার্তা অনেক হকারই আজ আগেভাগেই নিজেদের দোকান কিছুটা গুটিয়ে নিয়েছিলেন। তবে দুশ্চিন্তায় হকাররা। এই একটি ছোট দোকানের মধ্য দিয়েই তাদের গোটা পরিবার বা সংসার চলত। কারুর বাড়ির মা ক্যান্সার আক্রান্ত। কেউ বা জানাচ্ছে বউ বাচ্চা নিয়ে এখন কোথায় যাব? বিকল্প ব্যবস্থার দাবি হকারদের।



