Last Updated on [modified_date_only] by Aditi Singha
বিশেষ প্রতিবেদন: ত্রয়ণ চক্রবর্ত্তী: কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে সোমবার। সকাল ১১টায় ‘লোক ভবন’-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নতুন মন্ত্রীরা শপথ নেবেন। লোক ভবন সূত্রে খবর, এই দফায় ৩৫ জন বিধায়ক মন্ত্রিপদে শপথ নিতে চলেছেন (BJP Government)।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (BJP Government)
গত ৯ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন তাঁর সঙ্গে আরও পাঁচ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। সরকার গঠনের পর থেকেই জল্পনা ছিল, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঠিক কবে গঠিত হবে। অবশেষে সোমবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। একে একে সকলে শপথ নিচ্ছেন।
আরও পড়ুন: Anik Dutta: অনীক দত্তের মৃত্যু নিয়ে নাট্যকার রুদ্র প্রসাদ সেনগুপ্তর প্রতিক্রিয়া
রাজনৈতিক মহলের মতে (BJP Government)
বিধানসভা ভোটের পরপরই রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এই মন্ত্রিসভা সম্প্রসারণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আঞ্চলিক ও জাতিগত সমীকরণ এবং অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এই ৩৫ জনের নাম চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রের খবর। সোমবারের এই শপথ গ্রহণের পরই স্পষ্ট হয়ে যাবে কার কাঁধে কোন দপ্তরের দায়িত্ব পড়তে চলেছে। এই সম্প্রসারণের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার তাদের পূর্ণাঙ্গ ক্যাবিনেট নিয়ে পুরোদমে কাজ শুরু করতে চলেছে।

আজকের শপথ অনুষ্ঠান
মন্ত্রিপরিষদ মন্ত্রী – ১৩
MoS (স্বাধীন চার্জ) – ৩
MoS – ১৯
মন্ত্রিপরিষদ মন্ত্রী (BJP Government)
১. দীপক বর্মন
২. তাপস রায়
৩. ডঃ শংকর ঘোষ
৪. মনোজ কুমার ওরাওঁ
৫. অর্জুন সিং
৬. গৌরী শংকর ঘোষ
৭. স্বপন দাশগুপ্ত
৮. জগন্নাথ চট্টোপাধ্যায়
৯. কল্যাণ চক্রবর্তী
১০. অজয় পোদ্দার
১১. সারদ্বত মুখোপাধ্যায়
১২. দুধ কুমার মন্ডল
১৩. অনুপ কুমার দাস
রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) (BJP Government)
১৪. ডঃ ইন্দ্রনীল খান
১৫. মালতী রাভা রায়
১৬. রাজেশ মাহাতো
রাষ্ট্রমন্ত্রী (BJP Government)
১৭. জোয়েল মুর্মু
১৮. হরে কৃষ্ণ বেরা
১৯. আনন্দময় বর্মন
২০. অশোক দিন্দা
২১. নাদিয়ার চাঁদ বাউরী
২২. বিশাল লামা
২৩. শান্তনু প্রামাণিক
২৪. মৌমিতা বিশ্বাস মিশ্র
২৫. উমেশ রায়
২৬. পূর্ণিমা চক্রবর্তী
২৭. কৌশিক চৌধুরী
২৮. ভাস্কর ভট্টাচার্য
২৯. দিবাকর ঘরামি
৩০. অমিয় কিস্কু
৩১. কলিতা মাঝি
৩২. গার্গী দাস ঘোষ
৩৩. বিরাজ বিশ্বাস
৩৪. দীপঙ্কর জানা
৩৫. সুমনা সরকার



