Last Updated on [modified_date_only] by Aditi Singha
বিশেষ প্রতিবেদন: মুক্তা সরকার: কে টিভি বাংলা ডিজিটাল: নারীদের নিরাপদ ও স্বচ্ছন্দ যাতায়াত নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা (Free Bus Service)। চালু হয়েছে ১ জুন ২০২৬ থেক অর্থৎ আজ থেকেই। এই প্রকল্পের আওতায় শহর ও গ্রামাঞ্চলের মহিলারা সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।

সরকারের দাবি (Free Bus Service)
এই উদ্যোগের ফলে কর্মজীবী মহিলা, ছাত্রী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া মহিলাদের যাতায়াত ব্যয় কমবে এবং নিরাপদ গণপরিবহন ব্যবহারে উৎসাহ বাড়বে। সব মিলে বলা যায়, নারীদের আর্থিক সাশ্রয়, নিরাপদ যাতায়াত এবং সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যেই রাজ্য সরকারের এই নতুন উদ্যোগ।
আরও পড়ুন: BJP Government: একসঙ্গে ৩৫ মন্ত্রী! শুভেন্দুর মন্ত্রিসভায় কারা পাচ্ছেন বড় দায়িত্ব?

ফ্রি বাস চড়তে কি লাগবে (Free Bus Service)
এই পরিষেবা পেতে মহিলাদের জন্য একটি কিউআর-কোডযুক্ত স্মার্ট কার্ড চালু করা হবে। তবে স্মার্ট কার্ড বিতরণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আধার, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ যেকোনো বৈধ সরকারি পরিচয়পত্র দেখিয়েই বিনামূল্যে বাসে যাতায়াত করা যাবে। যাত্রীদের ‘জিরো ভ্যালু টিকিট’ দেওয়া হবে।
ছাত্রীদের বড় স্বস্তি (Free Bus Service)
আজ থেকেই সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রা, কর্মজীবী মহিলা ও ছাত্রীদের বড় স্বস্তি, যাতায়াত খরচ কমবে, মত যাত্রীদের, একইসঙ্গে বাসে ভিড় বাড়ারও আশঙ্কা। আজ, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হল। প্রথম দিনেই বহু মহিলা যাত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এতে প্রতিদিনের যাতায়াত খরচ কমবে এবং কর্মজীবী মহিলা, ছাত্রী ও নিম্ন আয়ের পরিবারের সদস্যরা উপকৃত হবেন।

সরকারের আর্থিক ব্যয় কতটা
তবে যাত্রীদের একাংশের মধ্যে কিছু আশঙ্কাও দেখা দিয়েছে। তাঁদের মতে, বাসের সংখ্যা না বাড়লে যাত্রীদের ভিড় আরও বাড়তে পারে। পাশাপাশি, এই প্রকল্পের ফলে সরকারের আর্থিক ব্যয় কতটা বাড়বে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সব মিলিয়ে, মহিলাদের জন্য ফ্রি বাসযাত্রার সূচনায় যেমন স্বস্তির বার্তা মিলেছে, তেমনই ভবিষ্যতে পরিষেবার মান ও পরিকাঠামো নিয়ে আলোচনা শুরু হয়েছে যাত্রী মহলে।



