Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৈভবের সিনিয়র দলে ডাক পাওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারতীয় ক্রিকেট বোর্ড (Vaibhav Sooryavanshi)।
আইপিএল-এ বৈভবের দাপট (Vaibhav Sooryavanshi)
রবিবারের রাত বেঙ্গালুরুর নামে। পরপর দুই বার বিরাট দাপটে আইপিএল-এর হেতাব জিতে নিল আরসিবি। রবিবার গুজরাটকে হারিয়ে শিরোপা মাথায় তুলেছেন বিরাট কোহলি, রজত পতিদাররা তবে সেই জয়ের আলোচনাকে ছাপিয়ে গিয়েছেন মাত্র ১৫ বছরের এক তরুণ। তাঁর দাপটে প্রায় প্রতিটা বিপক্ষ দল ভয়ে কেঁপেছে। সেই বৈভব সূর্যবংশীকে নিজেদের অবস্থান এবার স্পষ্ট করল ভারতীয় ক্রিকেট বোর্ড (Vaibhav Sooryavanshi)।
দীর্ঘদিন অপেক্ষা করার পর ২০২৫ সালে আইপিএল-এর প্রথম খেতাব জিতে শাপমুক্তি ঘটে বেঙ্গালুরুর। ২০২৬ সালের শুরুটাও দুরন্ত করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই মত এইবারের শিরোপাও জিতে নেয় বেঙ্গালুরু। সেই জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া অভিনন্দন জানান আরসিবি-কে। এর পাশাপাশি তিনি প্রশংসা করেন ভারতের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশীর। তাঁর দুরন্ত পারফরম্যান্স নিয়ে কথা বলেন তিনি।
রাজস্থান রয়্যালসের হয়ে খেলা রাইসিং স্টার বৈভব ২৩৭.৩০ স্ট্রাইক রেটে করেছেন ৭৭৬ রান। মাত্র ১৫ বছর ৬৫ দিনেই তিনি অর্জন করেছেন অরেঞ্জ ক্যাপ। সবথেকে তরুণ ক্রিকেটার হিসেবে এই নতুন রেকর্ড গড়েছেন বৈভব। এই রেকর্ড এখন বৈভবের দখলে (Vaibhav Sooryavanshi)।

ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ‘এই আইপিএল ছিল সত্যিই অসাধারণ। আমি আশা করব দর্শকরা সকলেই উপভোগ করেছেন এই মরশুম। আরসিবি-কে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানাই। অসাধারণ খেলোয়াড় বৈভব। ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। ভারতীয় ক্রিকেট বোর্ড আরও বড় স্তরে নিয়ে যেতে সব ধরণের সাহায্য করবে।’
আরও পড়ুন: Abhishek Banerjee: সিআইডি-র জেরার মুখোমুখি না হয়ে চিঠি অভিষেকের
এর পাশাপাশি তিনি আরও যোগ করেন, ‘বৈভব সবচেয়ে কম বয়সে অরেঞ্জ ক্যাপ জিতে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে গুজরাট টাইটান্সের সাই সুদর্শন ২৩ বছর ২৩১ দিন বয়সে জিতেছিলেন এই পুরস্কার। আর শুভমন গিল ২০২৩ সালে ২৩ বছর ২৬৩ দিন বয়সে এই কৃতিত্ব স্পর্শ করেছিলেন।’
বেঙ্গালুরুর জয় নিয়ে অনুরাগ ঠাকুরের প্রতিক্রিয়া
বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর আরসিবি-কে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি আরসিবি-কে টানা দ্বিতীয় বার আইপিএল জেতার জন্য অভিনন্দন জানাই। ম্যাচটি আমেদাবাদে হলেও অনেক সমর্থক মাঠে উপস্থিত ছিলেন। এটা ক্রিকেটের বড় জয়। আইপিএল বিশ্বের সবচেয়ে বড় লিগ এবং এটি বিসিসিআইয়ের বড় সাফল্য (Vaibhav Sooryavanshi)।’


