Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেবযানী সরকার: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তৈরী হয়েছে নানা (Annapurna Bhandar Yojana) ধরণের বিতর্ক। ১২ পাতার ফর্ম, কোথায় জমা দেব? কারা পাবেন কারা পাবেনা? এই সব নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্নের অন্ত নেই। এই আবহে এক বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর আশ্বাস (Annapurna Bhandar Yojana)
তিনি বলেছেন, “সরকার জনগনকে বছরে ৩৬ হাজার টাকা (Annapurna Bhandar Yojana) দেবে, সহযোগিতা করুন না। আপনি ২০ টাকার ঢ্যাঁড়স কিনতে গেলেও টিপে দেখেন। উচিত প্রাপকরা সবাই টাকা পাবেন। তাড়াহুড়ো করবেন না। যে ভোটার নয় সে কী করে সামাজিক ভাতা পেতে পারে?”
আরও পড়ুন: Plastic Rupee Note: কাগজের নয় এবার প্লাস্টিকের নোট ভারতে! কী জানাল আরবিআই?
লক্ষ্মীর ভাণ্ডারে ছেলের অ্যাকাউন্ট
সরকার তদন্ত চালিয়ে জানতে পেরেছে যে, একাধিক জায়গায় মেয়েদর নামে ছেলেরা লক্ষ্মীর ভাণ্ডার পেত। এই বিষয় সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, “২২টি ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন। এটার তদন্তের গতি আরও বাড়াতে বলা হয়েছে। ১টি অ্যাকাউন্ট লিঙ্ক করা রাকিবুল শেখের নামে, ১৫টি অ্যাকাউন্ট চালাচ্ছেন তুহিনা, ৬টি তারিকুল রহমান। তৃণমূল কংগ্রেস নেতারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুট করেছেন। আমরা কাউকে ছাড়ব না। এর জন্য সিট গঠন করেছি। লুটেরাদের পার্টির প্রমাণ এটা। আইনের মাধ্যমে ক্র্যাকডাউন করব। বিজেপি কর্মীদের বলব, কোথাও আইন হাতে তুলে নেবেন না।”


