Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সদ্য আইপিএল খেতাব জিতেছে বেঙ্গালুরু আর এরপরেই সাসপেন্ড করা হল টিম ডেভিডকে (Tim David)।
শাস্তির মুখে টিম ডেভিড (Tim David)
পরপর দুইবার আইপিএল খেতাব জিতেছে বেঙ্গালুরু। দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটেছিল ২০২৫ সালে আর তারপর আবার ২০২৬ সালের আইপিএল-এর খেতাবও উঠেছে বিরাট কোহলিদের মুকুটে। তবে এবার খেতাব জেতার পরেই খারাপ খবর এল বেঙ্গালুরু শিবিরে। শাস্তির মুখে পড়তে হল বেঙ্গালুরু তারকাকে (Tim David)।
আগামী মরশুমের প্রথম ম্যাচে সাসপেন্স হওয়ার পাশাপাশি জরিমানাও করা হয়েছে টিম ডেভিডকে। আইপিএল-এর গাইনাল ম্যাচ চলাকালীন আইস বক্স তুলে আম্পায়ারের দিকে ছুড়ে মারেন তিনি আর ইটা ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম বিরুদ্ধ আর সেই কারণেই তাঁকে শাস্তির মুখে পড়তে হয়েছে তাঁকে।
এর আগেও আচরণের জন্য সমস্যায় পড়তে হয়েছিল টিম ডেভিডকে। ফাইনাল ম্যাচে তাঁর আচরণের জন্য ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি তাঁর নামের সঙ্গে যোগ হয়েছে ২ ডিমেরিট পয়েন্ট। এছাড়াও পরের মরশুমের প্রথম ম্যাচে খেলতে পারবেন না টিম ডেভিড। সে কারণে সমস্যায় পড়তে হতে পারে বেঙ্গালুরু দলকে (Tim David)।

ঘটনাটি ঘটে ২০২৬ আইপিএল ফাইনালে গুজরাট বনাম বেঙ্গালুরু ম্যাচ চলাকালীন। গুজরাট ব্যাটিং করার সময় ঘটনাটি ঘটে দশম ওভারে। সেই সময় ব্যাট করছিলেন গুজরাটের ব্যাটার ওয়াশিংটন সুন্দর। সেই সময় তাঁর একটি ক্যাচ উঠলে সেটা বেঙ্গালুরু ফিল্ডার তালুদ্বন্দ করার পর আম্পায়ার চেক করার জন্য সময় নেন। এরপর নট আউট ঘোষণা করা হয় ওয়াশিংটন সুন্দরকে। আর এতেই চটেন টিম ডেভিড।
ওয়াশিংটনের ক্যাচ আউট কিনা সেটা চেক করছিলেন থার্ড আম্পায়ার জয়রামন মদনগোপাল। সেই সময় ড্রিঙ্কস ব্রেক চলছিল। কিন্তু যখনই নট আউট ঘোষণা করা হয় তাঁকে আর সেই সময়েই মেজাজ হারিয়ে নীতিন মেননের দিকে আইস ব্যাগ ছুড়ে মারেন টিম ডেভিড। আর সেই কারণেই শাস্তির মুখে পড়তে হয়েছে তাঁকে।
আরও পড়ুন: Awas Yojana: পঞ্চায়েতের শৌচালয়ের পাশে মিলল আধপোড়া নথির স্তূপ!
ম্যাচ কমিশনারের তাঁর রিপোর্টে উল্লেখ রয়েছে এই ঘটনার। আইপিএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডেভিড IPL-এর কোড অফ কন্ডাক্টের আর্টিকল ২.৯ নম্বর ধারা লঙ্ঘন করেছেন। যেখানে বলা আছে কোনও প্লেয়ার, টিম অফিসিয়াল, আম্পায়ার, ম্যাচ রেফারি বা কোনও ব্যক্তিকে আক্রমণ করা যাবে না।’
এর আগেও আচরণের জন্য শাস্তির মুখে পড়তে হয়েছে টিম ডেভিডকে। সেই সময়েও তাঁর নামের পাশে যোগ হয় ডিমেরিট পয়েন্ট। ফাইনালে দুই ডিমেরিট পয়েন্ট যোগ হয়ে সেই পয়েন্টের সংখ্যা দাঁড়ায় ৫ (Tim David)।


