Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি ভারত পাকিস্তান আর দুইবারই সহজ জয় ছিনিয়ে নেয় ভারত। সুপার ফোরে ম্যাচ জিতে পাকিস্তানকে কড়া জবাব দিলেন পাক বধের নায়ক (Abhishek Sharma)।
ম্যাচ জিতে অভিষেক বার্তা (Abhishek Sharma)
ভারত পাকিস্তান ম্যাচের নির্ঘন্ট যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না। এই মুহূর্তে অনেকেই ভারতের পাকিস্তানের বিরুদ্ধে খেলাকে সমর্থন করে নি। সেই জল গড়ায় অনেক দূর পর্যন্ত। তবে এশিয়া কাপের খেলা হয় নিয়ম মেনেই আর প্রথম ম্যাচেই ভারত ম্যাচ জিতে পাকিস্তানকে বুঝিয়ে দেয় নিজেদের শক্তি। তারপরই শুরু হয় বিতর্ক। ভারতের ‘নো হ্যান্ডশেক’ সিদ্ধান্তের বিরুদ্ধে নালিশ জানায় পাকিস্তান দল। সেই নিয়ে যখন চর্চা তুঙ্গে সেই সময়েই আরও একবার মুখোমুখি হয় ভারত পাকিস্তান। যদিও তাতে ফলাফলের কোনও পরিবর্তন হয় না। কার্যত পাকিস্তান বোলারদের দিয়ে ছেলেখেলা করে ভারতীয় ব্যাটিং লাইন আপ (Abhishek Sharma)।
তবে করমর্দন না করার আঁচ দেখা যায় গতকালের ম্যাচে। কয়েকবার ভারত পাকিস্তানকে কথা কাটাকাটিতে জড়াতে দেখা যায়। বোলিং করার মাঝে মাঝে পাকিস্তান দলের প্লেয়ারদের তেড়ে আসতেও দেখা যায়। আর সেইসবের জবাব ভারত নিজেদের ক্রিকেট দিয়ে দিয়েছে। কথার বদলে ভারতীয় শিবির যে কাজে করে দেখানোয় বিশ্বাসী সেটাই প্রমাণ করেছে ভারতের তরুণ তুর্কিরা। এবার সেই বার্তা নিজের সোশ্যাল মিডিয়ায় দিতে দেখা গেলো পাক বধের নায়ক অভিষেক শর্মাকে।

আরও পড়ুন: IPO: বাজারে এবার আইপিও ঝড়, তালিকায় বহু সংস্থার নাম
ব্যাট হাতে ওপেন করতে নেমে ঝড় তোলেন অভিষেক শর্মা ও শুভমন গিল। দুজনের জুটিতে বিনা উইকেটে যখন ভারতের খাতায় ১০৫ রান সেই সময় আউট হন শুভমন। পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিরুদ্ধে এটাই কোনও দলের ওপেনিং জুটির সর্বোচ্চ পার্টনারশিপ। শুভমন আউট হওয়ার পরেও ক্রিজে ছিলেন অভিষেক শর্মা। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন নিজের মারকাটারি ব্যাটিং চালিয়ে গেছেন। ভারত ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়। ব্যাটিংয়ের নয়ন অভিষেক শর্মা করেন ৩৯ বলে ৭৪ রান।

ম্যাচ শেষে অভিষেক শর্মাকে তার ব্যাটিং সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘আজ ব্যাপারটা সহজ ছিল। কারণ ওরা (পাকিস্তান দল) যে ভাবে কোনও কারণ ছাড়াই আমাদের দিকে তেড়ে আসছিল, আমার সেটা একেবারেই ভালো লাগেনি। সেই জন্য ব্যাট হাতেই ওদের শিক্ষা দিতে চেয়েছিলাম।’ ম্যাচ পরবর্তীতে তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় ম্যাচ জয়ের ছবির সাথে লেখেন ‘You talk, we win’, প্রসঙ্গত গতকালের ম্যাচেও ভারত পাকিস্তানের সাথে হ্যান্ডশেক না করেই ফায়ার যায় নিজেদের ড্রেসিং রুমে (Abhishek Sharma)।


