Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত সরকার জানিয়েছে, ২ জুন ২০২৬ পর্যন্ত দেশে ইবোলা ভাইরাস রোগের কোনও আক্রান্তের খবর পাওয়া যায়নি। তবুও আফ্রিকার কিছু অঞ্চলে নতুন করে ইবোলা সংক্রমণ দেখা দেওয়ায় সতর্কতামূলক স্বাস্থ্য পরামর্শ জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক(India Ebola)।
দেশে ইবোলা নেই (India Ebola)
মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বার্তায় মন্ত্রক জানায়, বর্তমানে দেশে ইবোলার কোনও কেস নেই। তবে ইবোলা-আক্রান্ত দেশ থেকে সম্প্রতি ভ্রমণ করে আসা বা ট্রানজিটে ওই দেশগুলির বিমানবন্দর ব্যবহার করা ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা
স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, গত ২১ দিনের মধ্যে ইবোলা-প্রভাবিত কোনও দেশ থেকে ভারতে ফিরেছেন বা সেসব দেশের মাধ্যমে যাত্রা করেছেন এমন ব্যক্তিদের নিজেদের শারীরিক অবস্থার ওপর নজর রাখতে হবে। যদি জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি, ডায়রিয়া বা অস্বাভাবিক রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দেয়, তাহলে অবিলম্বে নিজেকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানাতে হবে।
হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ
সরকার জনগণকে প্রয়োজনে ২৪ ঘণ্টার স্বাস্থ্য হেল্পলাইন নম্বর ১০৭৫-এ যোগাযোগ করারও পরামর্শ দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের মতে, দ্রুত উপসর্গ জানানো এবং সময়মত চিকিৎসা শুরু করলে রোগীর জীবন রক্ষা করা সম্ভব এবং সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমে।
প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ (India Ebola)
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তথ্য অনুযায়ী, ইবোলা একটি অত্যন্ত গুরুতর এবং অনেক ক্ষেত্রে প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। অতীতের বিভিন্ন প্রাদুর্ভাবে মৃত্যুহার ২৫ শতাংশ থেকে ৯০ শতাংশ পর্যন্ত দেখা গেছে, যদিও গড় মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ।
আরও পড়ুন: Germany Visa: জার্মান বিমানবন্দরে ট্রানজিটে ভারতীয়দের বড় স্বস্তি, ভিসা ছাড়াই যাতায়াত
ইবোলা আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর রক্ত, শরীরের নিঃসরণ, অঙ্গপ্রত্যঙ্গ বা অন্যান্য দেহতরলের সরাসরি সংস্পর্শে এলে সংক্রমণ ছড়াতে পারে। তাই আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুযায়ী, আক্রান্ত অঞ্চল থেকে আসা যাত্রীদের ২১ দিন পর্যবেক্ষণে রাখার ওপর জোর দেওয়া হয়েছে(India Ebola)। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দ্রুত শনাক্তকরণ ও বিচ্ছিন্নকরণই ইবোলা নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।



