Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ফ্রেঞ্চ ফ্রাই এমন একটি খাবার, যা ছোট থেকে (French Fry) বড় সকলেরই প্রিয়। বাইরে থেকে কিনে খাওয়ার বদলে অনেকেই বাড়িতে বানানোর চেষ্টা করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা হয় একটাই-ফ্রাইগুলো মচমচে না হয়ে নরম হয়ে যায়। কয়েকটি সহজ কৌশল মেনে চললে বাড়িতেই তৈরি করা সম্ভব রেস্তোরাঁর মতো ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই।
সঠিক আলু নির্বাচন (French Fry)
প্রথমেই সঠিক আলু নির্বাচন করা (French Fry) জরুরি। তুলনামূলকভাবে কম আর্দ্রতাযুক্ত আলু ব্যবহার করলে ফল ভালো হয়। আলুগুলো সমান মাপে লম্বা করে কেটে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন। এতে অতিরিক্ত স্টার্চ বেরিয়ে যায়, যা ফ্রাইকে আরও খাস্তা করতে সাহায্য করে।

ক্রিস্পি হবে কীভাবে? (French Fry)
এরপর জল ঝরিয়ে আলুগুলো ভালোভাবে শুকিয়ে (French Fry) নিতে হবে। ভেজা অবস্থায় তেলে দিলে ফ্রাই মচমচে হয় না। অনেকেই সামান্য কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো মিশিয়ে নেন, যা বাইরের স্তরকে আরও ক্রিস্পি করে তোলে।

ডাবল ফ্রাই পদ্ধতি
সেরা ফল পেতে ডাবল ফ্রাই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। প্রথমে মাঝারি আঁচে আলুগুলো হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আবার গরম তেলে সোনালি রং না আসা পর্যন্ত ভেজে নিন। এই পদ্ধতিতেই তৈরি হয় বাইরের দিকে খাস্তা এবং ভেতরে নরম ফ্রেঞ্চ ফ্রাই।

আরও পড়ুন: CM Suvendu in Tarakeswar: তারকেশ্বরকে ঘিরে নতুন উদ্যোগ, ক্যাবিনেট বৈঠকের পর হতে পারে ঘোষণা!
ভাজার পর অতিরিক্ত তেল শুষে নিতে টিস্যু পেপারে রাখুন এবং সঙ্গে সঙ্গে নুন বা পছন্দের মশলা ছড়িয়ে দিন। টমেটো সস, মেয়োনিজ বা চিজ ডিপের সঙ্গে পরিবেশন করলে স্বাদ হবে আরও জমজমাট।


