Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অমল চক্রবর্তী, হুগলি: মঙ্গলবার তারকেশ্বর (CM Suvendu in Tarakeswar) মন্দিরে পুজো দিয়ে দলীয় বিধায়ক ও জেলা প্রশাসনের আধিকারীকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
ক্যাবিনেট মিটিং-এই বড় সিদ্ধান্ত (CM Suvendu in Tarakeswar)
বৈঠক থেকে বেরিয়ে (CM Suvendu in Tarakeswar) তিনি বলেন, “১৯৪৭ এর ২০ শে জুন মাঙ্গের ভারতভুক্তির রেজুলেশন হয়েছিল তারকেশ্বরে। তারকেশ্বর ঐতিহাসিক জায়গা। সামনে ২০ শে জুন তাই আমাদের কিছু পরিকল্পনা আছে। কাল ক্যাবিনেট আছে তার আগে আমার পক্ষে কিছু ঘোষনা করা ঠিক না ক্যাবিনেট মিটিং এর পরে নবান্নে বলব।”
শ্রাবণী মেলাকে ঘিরে বড় সিদ্ধান্ত (CM Suvendu in Tarakeswar)
তারকেশ্বর ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা (CM Suvendu in Tarakeswar) বন্ধের বিষয় নিয়েও কথা বলেছেন তিনি। তিনি বলেছেন, “তারকেশ্বর ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা বন্ধ করা হয়েছে(ডিফান্ড)। আজকেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রধান সচিবকে নির্দেশ দেব। এডিএম জেলা পরিষদ অনুজ প্রতাপ সিং কে আমরা প্রশাসক করছি। যেহেতু শ্রাবণী মেলা সামনে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে এবারে সরকার বাবা তারকনাথের পবিত্র ভূমি এই তারকেশ্বরে শ্রাবণ মাসে যারা পুণ্যার্থীরা আসেন তাদের জন্য বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসু তারকেশ্বর মন্দির কে কেন্দ্র করে আমরা কিছু কাজ করব। প্রথম আমিতো ওই পবিত্র দুধ পুকুর পাড়ে কি সব রঙ করে রেখেছে। রঙ পরিবর্তন আগে করা দরকার। আধ্যাত্মিক সত্যি কথা বা আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই রং দরকার।”
মমতাকে কটাক্ষ
প্রাক্তন মুখ্যমন্ত্রী হাতে সংবিধান নিয়ে হাঁটছেন, প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমাকে একটা ছবি পাঠিয়েছিল দেখলাম এত দুরবস্থা দেরশোটা লোক আসেনি। সাংবাদিক গেছে ২০০ জন। সাংবাদিক না থাকলে আরো করুন অবস্থা হত। রাজ্যসভা লোকসভা মিলিয়ে এতগুলো এমপি শুনলাম তিনজন, এমপি ছয় জন এমএলএ গেছে।ও দলটার অবস্থা ফলতার মত হয়ে গেছে।”
অভিষেক বিধায়কদের কুড়িবার করে ফোন করছেন, সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “উনি তো অসুস্থ শুনেছিলাম। অসুস্থ হলে ফোন করা যায় নাকি স্যালাইন ট্যালাইন কি সব চলছে নাকি।”


