Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের শুরুতেই দেশের শেয়ার মার্কেট চাপের মুখে পড়তে হয়েছিল। তবে আইটি সেক্টরের জোরে হাসি ফিরেছে লগ্নিকারীদের মুখে (Stock Market)।
মঙ্গলবার শেষ লগ্নে হাসি ফিরল (Stock Market)
জুনের প্রথম দিন থেকেই ধাক্কা খেয়েছিল শেয়ার বাজার। তবে পরপর ধাক্কা খতিয়ে অবশেষে স্বস্তি ফিরেছে শেয়ার মার্কেটে। সোমবার দিন শেষে মুখ থুবড়ে পড়েছিল শেয়ার মার্কেট। তবে মঙ্গলবার সেনসেক্স এবং নিফটি কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। তার সৌজন্যে আইটি সেক্টর (Stock Market)।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং বাইরের লগ্নি ক্রমাগত বেরিয়ে যাওয়ার ফলে ধাক্কা খেয়েছে শেয়ার মার্কেট। গত চার দিনের ট্রেডিং সেশনে পতন হয়েছিল প্রায় ৩ শতাংশ। যদিও এরপর কিছুটা বেড়েছে সূচক। মঙ্গলবার দিনের শেষে ৩৮৩ পয়েন্ট উঠে সেনসেক্স ৭৪৬৫০ পয়েন্টে শেষ করেছে এবং নিফটি৫০ সূচক ১০১ পয়েন্ট উঠে শেষ করেছে ২৩৪৮৪ পয়েন্টে। এই দিন বিপুল বৃদ্ধি দেখা গিয়েছে TCS, HDFC Bank, HCL টেকনোলজিসের।
সপ্তাহের শুরুতে যে চাপ দেখা গেছিল সেখান থেকে মনে হয়েছিল যে পরপর দুই দিনই পতনের খাদে তলিয়ে যেতে চলেছে দালাল স্ট্রিট। তবে মঙ্গলবার আইটি ভাগ্যে কপাল ফিরেছে শেয়ার মার্কেটের। মঙ্গলবার শেষ লগ্নে এসে লগ্নিকারীদের মুখে হাসি ফুটিয়েছে দেশের আইটি সেক্টর।

আরও পড়ুন: Twisha Case: ত্বিশা শর্মা মৃত্যু মামলা: আদালতে তোলা হল স্বামী ও শাশুড়িকে, রিমান্ড চাইল না সিবিআই
Nifty-র লাভ এবং ক্ষতি হয়েছে যে যে স্টকে
মঙ্গলবার ট্রেডিং সেশনে নিফটি৫০-র মধ্যে সবথেকে বেশি লাভ করেছে TCS, Infosys, HCL Technologies, Adani Enterprises ও Wipro এবং পতনের মুখ দেখেছে NTPC, প্রায় ৩ শতাংশ পড়ে গিয়েছে। এছাড়া Axis Bank, Power Grid, Bajaj Auto-সহ আরও কিছু বড় স্টকে পতন দেখা গিয়েছে (Stock Market)।
মঙ্গলবারের ট্রেডিং সেশনে আইটি ইনডেক্স পারফর্মার অফ দ্য ডে খেতাব পেতেই পারে। ৪.৩ শতাংশ বেড়েছে এই সূচক। এছাড়াও গতি দেখা গিয়েছে Auto, FMCG এবং Consumer Durables সেক্টরেও। তবে র সঙ্গে ধাক্কা খেয়েছে ফার্মা সেক্টর। এআই সংস্থার স্টককগুলির উত্থানের ককারণে দক্ষিণ কোরিয়ার মার্কেটে ক্যাপিটালাইজেশন বেড়েছে আর তার প্রভাব পড়েছে ভারতের শেয়ার মার্কেটে।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


