Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার কোন কোন স্টকে নজর রাখতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা দেখে নিন (Stocks)।
নজর রাখুন এই কয়েকটি স্টকে (Stocks)
বাজেটের দিনে শেয়ার বাজারে ব্যাপক ধস দেখা গিয়েছে। দুই বেঞ্চমার্ক ইনডেক্সের বড় অঙ্কের পতনের সাক্ষী থেকেছে দালাল স্ট্রিট। রবিবার বাজার বন্ধের সময় নিফটি৫০ ১.৯৬ শতাংশ বা ৪৯৫ পয়েন্ট কমেছে। অন্যদিকে সেনসেক্স কমেছে ১ হাজার ৫৪৭ পয়েন্ট বা ১.৮৮ শতাংশ। এই পতনের পর নিফটি৫০ রয়েছে ২৪ হাজার ৮২৫ পয়েন্টে এবং সেনসেক্স রয়েছে ৮০ হাজার ৭২২ পয়েন্ট। এই পরিস্থিতিতে সোমবার বাজারের অভিমুখ কোন দিকে থাকো এখন সেটাই দেখার। এই আবহে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নজর রাখুন এই কয়েকটি স্টকে (Stocks)।
- মেডান্ট: এই সংস্থার স্টকের দাম ১১২০ টাকা। এর টার্গেট প্রাইস ১২০০ টাকা এবং স্টপ লস ১০৮০ টাকা।
- নেটওয়েব টেকনোলজিস: নেটওয়েব টেকনোলজিসের স্টকের দাম ৩৩০৫ টাকা। এর টার্গেট প্রাইস ৩৫৩৫ টাকা এবং স্টপ লস ৩১৯০ টাকা।
- উইপ্রো: এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী বিশেষজ্ঞদের। উইপ্রোর স্টকের দাম ২৪১ টাকা। এর টার্গেট প্রাইস ২৬২ টাকা এবং স্টপ লস ২৩০ টাকা।

আরও পড়ুন: Mumbai Air Crisis: স্মগে ঢেকেছে মুম্বই, শ্বাসকষ্টে নাজেহাল শহর
- টিসিএস: এই আইটি সংস্থার স্টকের দাম ৩১৮০ টাকা। এর টার্গেট প্রাইস ৩৪০০ টাকা এবং স্টপ লস ৩১০০ টাকা।
- ম্যাক্স হেলথ: এই সংস্থার স্টকের দাম ৯৭৪ টাকা। এর টার্গেট প্রাইস ১০১০ টাকা এবং স্টপ লস ৯৫০ টাকা।
- আথার এনার্জি: আথার এনার্জির স্টকের দাম ১১২০ টাকা। এর টার্গেট প্রাইস ১২০০ টাকা এবং স্টপ লস ১০৮০ টাকা।
- অ্যাস্টার ডিএম হেলথকেয়ার: এই সংস্থার স্টকের দাম ৫৭০ টাকা। এর টার্গেট প্রাইস ৬১৫ টাকা এবং স্টপ লস ৫৫৬ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


