Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হলেন তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়(Ritabrata LOP)।
বিরোধী দলনেতার ঘরের চাবি ঋতব্রতর হাতে (Ritabrata LOP)
বিরোধী দলনেতার ঘরের চাবি ঋতব্রতর হাতে তুলে দিয়েছেন স্পিকার রথীন্দ্র বসু। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে চেয়ে বুধবার বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দেন তৃণমূলের ৫৮ জন বিদ্রোহী বিধায়ক।
মোট বিদ্রোহী ৬০
স্পিকারকে দেওয়া চিঠিতে ৫৮ জন বিধায়কের সই থাকলেও এদিন ঋতব্রত জানান – তৃণমূলের টিকিটে জয় পাওয়া দুই তৃতীয়াংশ বিধায়ক ঐক্যবদ্ধ হয়েছেন। আপাতত ৫৮ জন। আরও দু’জন আছেন। তাঁরা রাজ্যের বাইরে আছেন। তাঁদের সম্মতি রয়েছে। তাঁদের সমর্থন এলে এই সংখ্যা ৬০ হবে।

মুখ্য সচেতক আখরুজ্জামান (Ritabrata LOP)
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, বিধানসভায় মুখ্য সচেতক করা হয়েছে আখরুজ্জামানকে। ডেপুটি লিডার চারজন জাভেদ আহমেদ খান, সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা এবং সন্দীপন সাহা।
আরও পড়ুন: KMC HC: পুর অধিবেশনের জল হাইকোর্টে : আইন মেনে বৈঠক ডাকতে পারবেন চেয়ারপার্সন, জানাল আদালত
মমতাকে পরামর্শদাতা হওয়ার আবেদন (Ritabrata LOP)
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের পরিষদীয় দলের পরামর্শদাতা হওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের দূর-দূরান্তের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তিনি। তৃণমূলের বাকি ২০ জন বিধায়ক কি অধিবেশনে বলার বা বিরোধীদের ঘরে বসার সুযোগ পাবেন? এই প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা জানান, ২০ জন বিধায়কের দায়িত্ব তাঁর নেই। তাঁর দায়িত্ব ৬০ জন বিধায়কের।



