Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে অনিশ্চিত সিরাজ, তাঁর জায়গায় খেলতে পারেন আকিব (Auqib Nabi)।
অভিষেকের পথে আকিব (Auqib Nabi)
আফগানদের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণার পর থেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে। প্রশ্ন উঠতে শুরু করে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পরেও জাতীয় দলে জায়গা পাচ্ছেন না বহু ক্রিকেটার। এরপরই ডেকে পাঠানো হয় জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবিকে। নেট বোলার হিসেবে ডাক পাওয়ার পর এবার শোনা যাচ্ছে জাতীয় দলে সুযোগ পেতে পারেন আকিব। কারণ দীর্ঘ মরশুমে সিরাজের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা আর সেই কারণে সুযোগ পেতে পারেন আকিব (Auqib Nabi)।
আইপিএল-এ টানা খেলার পর ওয়ার্কলোড নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। গুজরাট টাইটান্সের হয়ে সিরাজ খেলেছেন ১৭টি ম্যাচ। সেই কারণে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে সিরাজকে। মুল্লানপুরে ভারতীয় দলের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন সিরাজ। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম নজর রাখছেন সিরাজের উপর।
একাধিক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী আগামী ৪৮ ঘন্টার মধ্যে টিম ইন্ডিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যদি সেই ম্যাচে সিরাজ না খেলেন তবে দলে জায়গা পেতে পারেন আকিব নবি (Auqib Nabi)।

আরও পড়ুন: Firhad Hakim Resigned: মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম
রঞ্জি ট্রফিতে আকিব ছিলেন দুরন্ত ছন্দে। এই প্রথম জম্মু-কাশ্মীর রঞ্জি ট্রফি জিতেছে আর সেই জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আকিব নবি। ৬০টি উইকেট নিয়েছেন তিনি। সেই পারফরম্যান্স করার পরেও যখন তিনি স্কোয়াডে জায়গা না পাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল বোর্ডকে। এবার সেই কারণে নেট বোলার হিসেবে ডাক পেয়েছেন তিনি।
আকিব নবির জায়গায় গুরনূর ব্রার জায়গা পাওয়ায় সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল পারফরম্যান্সও ছিল না এমন কিছু আহামরি। সেই দিক থেকে দেখতে গেলেও সিরাজের পরিবর্ত হিসেবে খেলার দৌড়ে এগিয়ে রয়েছেন আকিব নবি। এখন দেখার আগামী ৪৮ ঘন্টার মধ্যে টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় (Auqib Nabi)।


