Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আগে দলের জন্য বড় ধাক্কা। চোটের কারণে ছিটকে গেলেন বিরাট (Virat Kohli)।
চোটের কারণে ছিটকে গেলেন বিরাট (Virat Kohli)
ভারতীয় দলের ওয়ানডে ফরম্যাটে অন্যতম বড় ভরসার নাম বিরাট কোহলি। বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও এখনও খেলছেন একদিনের ফরম্যাটে। এই মুহূর্তে বিরাট রয়েছেনও দুরন্ত ফর্মে। ভারতের হয়ে আন্তর্জাতিক হোক বা আইপিএল বিরাট নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। টানা দুই বার তাঁর ব্যাটিংয়ে ভর করে আইপিএল খেতাব জিতেছে বেঙ্গালুরু। তবে এবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরের জন্য (Virat Kohli)।
বিরাটকে জাতীয় দলের জার্সিতে দেখার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। যখনই বিরাট মাঠে নামেন তখনই সমর্থকদের উন্মাদনা বাড়তে থাকে আর সেই উত্তেজনার পারদ যখন বাড়ছিল যে আইপিএল-এর পর আবার আফগানদের বিরুদ্ধে দেখা যাবে বিরাটকে সেই সময়েই খবর এল হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে তিনি খেলতে পারবেন না। আসন্ন আফগানিস্তান সিরিজে বিরাটের ছিটকে যাওয়ার খবর সামনে আসার পর থেকেই মন ভেঙেছে সমর্থকদের। তবে এর কারণে বড় ধাক্কা খেল ভারতীয় দলও।

আরও পড়ুন: Pinjar: খাঁচা ভাঙার বার্তা এবার শহরের দেওয়ালে, নজর কাড়ল ‘পিঞ্জর’-এর ওয়াল আর্ট
এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক করতে বলেন, ‘হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না বিরাট কোহলি।’ এই খবর সামনে আসার পর মাথায় হাত ভারতের সমর্থককদের। তবে শুধু বিরাট নন রোহিত শর্মার খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চিয়তা। তবে তিনি চোট সারিয়ে উঠতেই খেলবেন তবে এবার ছিটকে গেলেন বিরাট কোহলি।
আইপিএল-এ দুরন্ত ফর্মে ছিলেন কিং কোহলি। ১৬ ম্যাচ খেলে বিরাট করেছেন ৬৭৫ রান। যেখানে বিরাটের স্ট্রাইক রেট ছিল প্রায় ১৬৬। জাতীয় দলের হয়েও গত বছর দুরন্ত ফর্ম দেখিয়েছেন বিরাট। ১৩টি একদিনের ম্যাচে করেছিলেন ৬৫১ রান। যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি এবং চারটি অর্ধ শতরান (Virat Kohli)।


