Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জয়ন্ত দাস, বোলপুর: বীরভূমের বোলপুর শহরের ১০ নম্বর (Bolpur Protest Clash) ওয়ার্ডের মকরমপুর এলাকায় অবৈধ নির্মাণ উচ্ছেদ করতে গিয়ে তীব্র বিক্ষোভ ও ভাঙচুরের মুখে পড়ল পূর্ত দফতর (PWD)। অভিযোগ, সরকারি কর্মীদের ওপর চড়াও হয় স্থানীয় এক বাসিন্দার পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সরকারি কাজে বাধা (Bolpur Protest Clash)
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে পূর্ত দফতরের (Bolpur Protest Clash) আধিকারিক ও কর্মীরা মকরমপুর এলাকায় একটি অবৈধ নির্মাণ ভাঙার জন্য পৌঁছেছিলেন। প্রশাসনের দাবি, নিয়ম মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছিল। ঠিক সেই সময় স্থানীয় বাসিন্দা মন্টু শর্মার পরিবারের সদস্যরা দলবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা দিতে শুরু করেন।
মুহূর্তের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, মন্টু শর্মার পরিবারের লোকজন পূর্ত দফতরের সরকারি গাড়িটিকে ঘিরে ফেলে এবং চালকসহ কর্মীদের লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। এই হামলায় সরকারি গাড়িটির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। সরকারি কর্মীরা প্রাণে বাঁচতে দ্রুত ঘটনাস্থল থেকে পিছু হটেন।
আরও পড়ুন: RG Kar Inspired Film: আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে নতুন বাংলা ছবি ‘অভয়া শক্তি’
ঘটনার খবর পেয়েই বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বজায় থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বোলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভাঙচুরের ঘটনার।


