Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গড়ফায় চরম উত্তেজনা! তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সেলরকে লক্ষ্য করে উড়ে এল একের পর এক ডিম (TMC Councillor)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পুলিশ যদি মাঝখানে দেওয়াল হয়ে না দাঁড়াত, তবে আজ জনরোষের হাত থেকে বাঁচানো মুশকিল হতো ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সেলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানাকে।

হুমকির অভিযোগ জমা (TMC Councillor)
কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের এই তৃণমূল কাউন্সেলরের বিরুদ্ধে একের পর এক তোলাবাজি এবং হুমকির অভিযোগ জমা পড়ছিল গড়ফা থানায়। প্রোমোটার এবং স্থানীয় ব্যবসায়ীদের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ প্রাথমিক সত্যতা পেতেই মঙ্গলবার রাতে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অরিজিৎ দাস ঠাকুরকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: Smart Border: স্মার্ট বর্ডার প্রকল্পে জোর শাহের, ‘প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে হবে’
অভিষেকের ওপর হামলা (TMC Councillor)
গত শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায় নিহত তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেই সময় তাঁর কনভয়কে লক্ষ্য করে একদল দুষ্কৃতী ইট, পাথর এবং ডিম ছুড়ে হামলা চালায়। তৃণমূল কংগ্রেসের দাবি, শুধু গাড়িতে হামলাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শারীরিকভাবে হেনস্তার চেষ্টাও করা হয়। ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এটি একটি পরিকল্পিত হামলা এবং তাঁকে খুন করার উদ্দেশ্যেই এই আক্রমণ সংগঠিত হয়েছে। তাঁর অভিযোগ, এর পিছনে বিজেপির প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে।



